…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

রাজবাড়ীতে বিএনপি নেতার হুঁশিয়ারি: একজনের বদলে আওয়ামী লীগের ১০ জনকে মারধর, এক বাড়ির বদলে ১০ বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে বিএনপি নেতার হুঁশিয়ারি: একজনের বদলে আওয়ামী লীগের ১০ জনকে মারধর, এক বাড়ির বদলে ১০ বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে বিএনপির একজন নেতা-কর্মীকে মারধর করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে মারধরের হুঁশিয়ারি দিয়েছেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা। একই সঙ্গে বিএনপির একজনের বাড়িতে আগুন দেওয়া হলে আওয়ামী লীগের ১০ জনের বাড়িতে আগুন দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন পৌর বিএনপির এই নেতা।

মজিবর রহমান মোল্লা বলেন, ‘যদি একজন বিএনপির নেতা-কর্মী মাইর খায়, আমরা ১০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে মারব। যদি একটি বাড়ি পোড়ে, ১০টি বাড়ি আওয়ামী লীগের পোড়াব।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে মজিবর রহমান বলেন, ‘অনেক সুযোগ আমরা দিয়েছি ভালো থাকার জন্য। আমরা আর সুযোগ দেব না। ১৭ বছর আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি।’

গোয়ালন্দ পৌর বিএনপির এই সাধারণ সম্পাদক বলেন, ‘সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে অবস্থা শুরু করেছে, তার প্রমাণ দেখছেন গোপালগঞ্জে। সেখানে থানা ও আমাদের দলের এমপির (সংসদ সদস্য) বাড়িঘর জ্বালিয়ে, পুড়িয়ে, ভাঙচুর করে ধ্বংস করা হয়েছে। থানা লুট করা হয়েছে। আমরা সে জন্য গোয়ালন্দ মোড়ে অবস্থান নিয়েছি। এখানে কখনো এ ধরনের পরিস্থিতি দেখা দিলে তা প্রতিহত করব।’

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক কর্মসূচি পালন করে বিএনপি। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে গোয়ালন্দ মোড়ের সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মিয়া।

সমাবেশে আসলাম মিয়া বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা এভাবে কোনো কর্মসূচি পালন করতে পারিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি। নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আগে যেভাবে রাজপথে ছিলাম, এখনো সেভাবেই থাকব।’

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে কেন্দ্রীয় কৃষক দলের এই সহসভাপতি বলেন, রাজবাড়ীকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। এ সময় তিনি ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার…

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের
রাজনীতি

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা…

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
রাজনীতি

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রবিবার (২২ …