…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে পীরগঞ্জে চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে কয়েক হাজার গাছের চারা

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে পীরগঞ্জে চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে কয়েক হাজার গাছের চারা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রংপুরের পীরগঞ্জে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিমগাছসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

যেসব প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হয় সেগুলো হলো পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ, চতরা ডিগ্রি কলেজ, ভেন্ডাবাড়ি মহিলা কলেজ ও মাদারগঞ্জ ডিগ্রি কলেজ।

রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। আয়োজকেরা জানান, জন্মবার্ষিকীকে স্মরণীয় করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে কর্মসূচিটি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিতে পেরে আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সঙ্গে থাকতে হবে এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।’

সাইফুল ইসলাম আরও বলেন, ‘পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের শিক্ষার্থীরা শুধু একটি গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটিকে যত্নসহকারে বড় করে তোলার দায়িত্বও নেবে। গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করাও অত্যন্ত জরুরি।’

তারেক রহমানের নেতৃত্ব ও দেশের উন্নয়ন প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁরা দেশের মানুষের কথা ভাবেন এবং দেশের উন্নয়নে কাজ করেন। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক ও চতরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের
শিক্ষা

রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিক…

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…