…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ত্বকীকে হত্যা করেছে অসুস্থ সমাজ, সরকার বদলালেও হত্যাকারীরা প্রভাবশালীই আছে: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক
ত্বকীকে হত্যা করেছে অসুস্থ সমাজ, সরকার বদলালেও হত্যাকারীরা প্রভাবশালীই আছে: আনু মুহাম্মদ
ছবি: সংগৃহীত

তানভীর মুহাম্মদ ত্বকী কোনো অসুস্থতায় নয়, বরং অসুস্থ সমাজ তাঁকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার বদল হলেও ক্ষমতার কাঠামো অপরিবর্তিত থাকায় ত্বকী হত্যার বিচার হয়নি এবং হত্যাকারীরা এখনো প্রভাবশালী অবস্থানে টিকে আছে।

শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ অনুষ্ঠানটির আয়োজন করে।

বক্তব্যের শুরুতে শিশু-কিশোরদের সুপ্ত সম্ভাবনার কথা তুলে ধরে আনু মুহাম্মদ বলেন, অভিভাবকদের বড় একটি অংশ সন্তানদের কেবল মুখস্থবিদ্যা, গাইড বই ও পরীক্ষার চাপের মধ্যে রেখে বড় করতে চান, যার ফলে অনেক সম্ভাবনা ধ্বস্ত হয়ে যায়। এমন বাস্তবতায় এ ধরনের আয়োজন শিশুদের অংশগ্রহণ ও বিকাশের সুযোগ তৈরি করে।

আনু মুহাম্মদ বলেন, ত্বকী বেঁচে থাকলে বড় হয়ে নিজেই এমন উদ্যোগ নিতেন। তবে ত্বকী না থাকলেও তাঁকে এবং তাঁর হত্যাকারীদের স্মরণে রাখা জরুরি, কারণ অপরাধীরা চায় মানুষ অপরাধ ও ইতিহাস ভুলে যাক।

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সুকান্ত যেমন কম বয়সেই সম্ভাবনা ও স্বপ্নের বিচ্ছুরণ ঘটিয়েছিলেন, ত্বকীর মধ্যেও মুক্তিযুদ্ধ, সাম্যের সমাজ ও মানুষের স্বপ্ন নিয়ে লেখালেখি এবং ছবি আঁকাসহ নানা সৃজনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গিয়েছিল।

‘আইন তার নিজের গতিতে চলবে’—এমন বক্তব্যের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, আইন কখনোই নিজের গতিতে চলে না; বরং ক্ষমতার দম্ভ ও ইশারায় পরিচালিত হয়।

নারায়ণগঞ্জে ক্ষমতাবানদের বিরুদ্ধে রফিউর রাব্বির নেতৃত্বাধীন আন্দোলনের কারণে নিজেদের সুরক্ষা ও ভয় দেখাতে ত্বকীকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। অতীতে সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীর এক বক্তব্যের পর বিচার প্রক্রিয়া থমকে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তখন ক্ষমতার বলয় স্পষ্ট হয়েছিল।

পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান নির্বাচিত সরকারের আমলেও ত্বকী হত্যার বিচার না হওয়ায় প্রশ্ন তোলেন আনু মুহাম্মদ। তিনি বলেন, রাজনৈতিকভাবে পরস্পর বিরোধী অবস্থানে থাকা দলগুলোর মধ্যে সহিংসতা ও বিরোধ থাকলেও বিচার না করার বিষয়ে কীভাবে ঐক্য তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা দরকার। নারায়ণগঞ্জে প্রভাবশালী মহল ও শামীম ওসমানের পরিবারের সঙ্গে কোনো সমঝোতা বা দফারফা হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার পরিবর্তনের পরও নিচের স্তরে ক্ষমতার বিন্যাস, শ্রেণিস্বার্থ, বিচার ব্যবস্থা, পুলিশ ও আমলাতন্ত্রের চেহারায় বড় কোনো বদল আসেনি; কেবল মুখের পরিবর্তন হয়েছে।

সাগর-রুনি, তনু ও মুনিয়া হত্যাকাণ্ডের বিচার না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি চলমান খুন, হামলা, পাইকারি মামলা ও মব সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্বাধীনতার দীর্ঘ সময় পরও নাগরিকদের নিরাপদে সংস্কৃতি চর্চা, বিজ্ঞান গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার পরিবেশ না পাওয়ায় হতাশা প্রকাশ করলেও হাল না ছাড়ার আহ্বান জানান আনু মুহাম্মদ। তিনি বলেন, ত্বকী কেবল রফিউর রাব্বি ও রণক রেহানার সন্তান নয়, সে পুরো বাংলাদেশের সন্তান; ত্বকীর মতো চরিত্রকে শক্তির উৎস হিসেবে নিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ…

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…