…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

শেনজেনে পুতিনের সঙ্গে ‘চেগেট’: ফের আলোচনায় রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা একটি কালো ব্রিফকেস ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে বিশেষ এই ব্রিফকেসটি দেখা গেছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে শেনজেনে পৌঁছান। এ সময় রুশ সামরিক পোশাক পরা এক কর্মকর্তার হাতে কালো ব্রিফকেসটি দেখা যায়।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। চ্যানেলটির প্রতিবেদক ইয়েভগেনি পোপভ ব্রিফকেসটিকে ‘নিউক্লিয়ার ব্রিফকেস’ বলে পরিচয় করিয়ে দেন। সঙ্গে থাকা নৌবাহিনীর ওই কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন।

রাশিয়ার প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত এই ব্রিফকেসের নাম ‘চেগেট’। ককেশাস অঞ্চলের একটি পর্বতের নামে এর নামকরণ করা হয়েছে। ১৯৮৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সামরিক ব্যবস্থায় এটি যুক্ত হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, নৌবাহিনীর একজন কর্মকর্তা প্রেসিডেন্টের হয়ে এটি বহন করেন।

পারমাণবিক ব্রিফকেস মূলত সামরিক কমান্ডব্যবস্থার সঙ্গে যুক্ত একটি বিশেষ যোগাযোগের মাধ্যম। এর সাহায্যে রাষ্ট্রপ্রধান পারমাণবিক হামলার নির্দেশ পাঠাতে পারেন। তবে ব্রিফকেসে কোনো লাল বোতাম চাপলেই ক্ষেপণাস্ত্র ছুটে যায়, বিষয়টি এমন নয়। নির্দেশ কার্যকর করতে সামরিক কর্মকর্তা ও বিস্তৃত যোগাযোগব্যবস্থার প্রয়োজন হয়।

রাশিয়ার ‘চেগেট’ প্রেসিডেন্টকে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ডের সঙ্গে যুক্ত রাখে। এটি সরাসরি পারমাণবিক অস্ত্র ছুড়তে পারে না, তবে ব্যবহারের নির্দেশ পাঠাতে পারে। ধারণা করা হয়, রাশিয়ার এমন তিনটি ব্রিফকেস রয়েছে। প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধানের জন্য এগুলো বরাদ্দ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছেও একই ধরনের ব্রিফকেস রয়েছে। সেটি ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত। এতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার জন্য প্রয়োজনীয় যোগাযোগব্যবস্থা ও পরিচয় যাচাইয়ের সরঞ্জাম থাকে। যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু প্রেসিডেন্টের হাতে।

রাষ্ট্রপ্রধানরা কেন এমন ব্রিফকেস সঙ্গে রাখেন, তার কারণও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোনো প্রেসিডেন্ট উড়োজাহাজে, সম্মেলনে কিংবা হোটেলে থাকা অবস্থায়ও পারমাণবিক হামলার পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তাই যেকোনো জায়গা থেকে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ ও পাল্টা হামলার নির্দেশ দেওয়ার সুযোগ রাখতেই এই ব্যবস্থা।

এপেক সম্মেলনে পুতিনের সঙ্গে চেগেটের উপস্থিতি রাশিয়ার পারমাণবিক শক্তির কথাও মনে করিয়ে দিয়েছে। আল-জাজিরাকে ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন মাবন বলেছেন, রাষ্ট্রীয় টেলিভিশনে ব্রিফকেসটি দেখানোর পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে। তাঁর মতে, এর মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের শক্তি তুলে ধরতে চায় রাশিয়া।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও সাতটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এসব দেশের মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সও রয়েছে। দেশ দুটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের হাতে।

অন্যদিকে চীন প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলে। অর্থাৎ অন্য কোনো দেশ পারমাণবিক হামলা না চালালে চীনও এই অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছে। তবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এমন কোনো ব্রিফকেস সঙ্গে রাখেন কি না, তা জানা যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

বেলুচিস্তানের মাসটাংয়ে দুই দফা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা, পু…

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়ি…

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি
আন্তর্জাতিক

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি

যুক্তরাষ্ট্রে রোববার ডেল্টা এয়ার লাইনসের ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের ওজন ও ভারসাম্য হিসাবের একটি ব্যবস্থায় কার…

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমো…