…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত করতেই দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: চট্টগ্রামে অর্থমন্ত্রী আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার জন্য ইতোমধ্যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে।’

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই দুর্বৃত্তরা বিগত দিনে বাংলাদেশকে লুটপাট করে গেছে। সেই লুটপাটের মাশুল এখনো বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক, বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হোক। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।’ যেসব দুর্বৃত্ত বাংলাদেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।

এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে কার্যকরীভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দিতে খুব শীঘ্রই কাজ শুরু হবে। চট্টগ্রাম বিমানবন্দরকে লজিস্টিক হাব করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কার্গো ভিলেজের পাশাপাশি কোল্ড চেইনের জন্য আলাদা স্টোরেজ হবে চট্টগ্রাম বিমানবন্দরে।’

দেশে যে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে, তা সমাধানে সরকার কাজ শুরু করেছে জানিয়ে অর্থমন্ত্রী আরও জানান, এসব খাতে কাজ করতে বিদেশি কোম্পানি এরই মধ্যে দেশে এসেছে। আগামী দুই বছরের মধ্যে গ্যাসের সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিগত সরকারের দুর্নীতি, লুটপাট ও ঋণের কারণে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের অর্থনীতি যে গভীর খাদের মধ্যে পড়েছে, তারপরও সরকার সাহস করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প হাতে নিয়েছে। আর এই সাহস সরকার পেয়েছে, কারণ বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার।’

পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

এ সময় সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মো. আমিরুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ফটিকছড়ির নানুপুরে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫
রাজনীতি

ফটিকছড়ির নানুপুরে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনটি…

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…