…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর, ভারতকে পলাতকদের ফেরত দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর, ভারতকে পলাতকদের ফেরত দেওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। তিনি বলেছেন, সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া যাবে না।

শুক্রবার বিকেলে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় এমরান সালেহ এসব কথা বলেন।

এর আগে তিনি হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

পথসভায় এমরান সালেহ বলেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অভিযোগের বিষয়ে ভারত সরকারের দৃশ্যমান অবস্থান ও কার্যকর পদক্ষেপ না থাকা উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষায়, ভারত সরকারের উচিত তাদের আটক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত দেওয়া।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই না যে ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা, গুম, খুনের মামলার আসামি ও লুটেরা, দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে। আমরা আশা করি, ভারত সরকার এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না।’

সীমান্তের নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমরান সালেহ বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী জনপদ; এখানকার হাজার হাজার মানুষের জীবন-জীবিকা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশের সঙ্গে জড়িত। সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, সন্দেহজনক তৎপরতার নির্ভরযোগ্য তথ্য পেলে বিজিবি বা পুলিশকে জানাতে হবে। কোনো অশুভ তৎপরতার কারণে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিনষ্ট হতে দেওয়া যাবে না।

ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…