…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

দোভাল ও সাবেক ‘র’ প্রধানের বিরুদ্ধে সমনের নির্দেশ মার্কিন আদালতের, অভিযোগ ‘ভিত্তিহীন’ বলল ভারত

নিজস্ব প্রতিবেদক

খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের একটি আদালত পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশে বলা হয়েছে, দিল্লির আদালতের মাধ্যমে দোভাল ও গোয়েলের কাছে সমন পৌঁছে দিতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভারত এ ধরনের ভিত্তিহীন মামলা প্রত্যাখ্যান করে এবং এগুলোকে স্বীকৃতি দেয় না।

শুরু থেকেই নয়াদিল্লি পান্নুনের অভিযোগ অস্বীকার করে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী পান্নুন ভারতে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর আইনি পরামর্শক। নিজের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ক্ষতিপূরণ চেয়ে তিনি মার্কিন আদালতে দেওয়ানি মামলাটি করেন।

পান্নুনের অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতায় তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং এর নেতৃত্বে ছিলেন অজিত দোভাল। সম্প্রতি নিজের জীবনের ওপর নতুন হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাঁকে সতর্ক করেছে বলেও দাবি করেন তিনি।

তবে পান্নুন ভারতের তদন্তকারী সংস্থাগুলোর কাছে বিভিন্ন সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত এবং দেশটির ওয়ান্টেড তালিকায় রয়েছেন।

পান্নুনকে হত্যার ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রে চলা একটি ফৌজদারি মামলা থেকে এই দেওয়ানি মামলাটি সম্পূর্ণ আলাদা। ফৌজদারি মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত ও সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে হত্যার জন্য অর্থের বিনিময়ে লোক নিয়োগের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

ওই ফৌজদারি মামলায় নিখিল গুপ্তের ২৪ বছরের কারাদণ্ড চেয়েছে মার্কিন সরকার। অন্যদিকে, অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে করা দেওয়ানি মামলাটি পান্নুনের ব্যক্তিগত উদ্যোগে দায়ের করা। এতে যুক্তরাষ্ট্র সরকার কোনো পক্ষ নয়। মামলাটিতে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন পান্নুন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি
আন্তর্জাতিক

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি

যুক্তরাষ্ট্রে রোববার ডেল্টা এয়ার লাইনসের ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের ওজন ও ভারসাম্য হিসাবের একটি ব্যবস্থায় কার…

আন্তর্জাতিক

বেলুচিস্তানের মাসটাংয়ে দুই দফা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা, পু…

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়ি…

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমো…