…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পালাল পাচারকারীরা

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পালাল পাচারকারীরা
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার ট্রলার ফেলে পালিয়েছেন মানবপাচারকারী চক্রের সদস্যরা। এ সময় ট্রলার থেকে মানবপাচারের শিকার ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সৈকতে ট্রলারটি ভেড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ব্যক্তিদের পরিচয় এবং মানবপাচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

উদ্ধার হওয়া ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে মাছ ধরার একটি ট্রলারে ওঠেন ৭২ জন নারী, পুরুষ ও শিশু। প্রায় এক সপ্তাহ সাগরে অবস্থানের পর ট্রলারের মাঝিমাল্লা ও মানবপাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়।

একপর্যায়ে শুক্রবার রাতে তাঁদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যান।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাঁদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর টানা কয়েক দিন তাঁদের সাগরে থাকতে হয়।

ইলিয়াস আরও জানান, ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালালের মধ্যে বিরোধের একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে ভেড়ানো হয়। পরে তাঁরা পালিয়ে যান।

এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে ঘটনাস্থল থেকে মানবপাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের ছয় সদস্যকে।

এদিকে প্রায় প্রতিদিনই মালয়েশিয়াগামী ট্রলার কিংবা উপকূলের পাহাড়ি এলাকা থেকে মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানবপাচারের ঘটনা বাড়ে। পাচারকারীরা বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ি এলাকায় আটকে রেখে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের চেষ্টা করে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২
আইন ও অপরাধ

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক বোমা বা আইইডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্…

টেকনাফের লেঙ্গুরবিলে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নারী-শিশুসহ উদ্ধার ৮
আইন ও অপরাধ

টেকনাফের লেঙ্গুরবিলে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নারী-শিশুসহ উদ্ধার ৮

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। শনিবার দিবাগত রাত সাড়ে…

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…