…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক বোমা বা আইইডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালায় কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি।

আটক দুজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। বিজিবি জানিয়েছে, তাঁরা দুজনই অটোরিকশাচালক। তাঁদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

বিজিবি জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মিয়ানমার থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এরই অংশ হিসেবে সড়কে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন দুটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ শতাধিক আইইডি, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়। অভিযানে এসব পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক দুই চালককে হেফাজতে নেয় বিজিবি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টেকনাফের লেঙ্গুরবিলে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নারী-শিশুসহ উদ্ধার ৮
আইন ও অপরাধ

টেকনাফের লেঙ্গুরবিলে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নারী-শিশুসহ উদ্ধার ৮

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। শনিবার দিবাগত রাত সাড়ে…

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পালাল পাচারকারীরা
আইন ও অপরাধ

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পালাল পাচারকারীরা

কক্সবাজার সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার ট্রলার ফেলে পালিয়েছেন মানবপাচারকারী চক্রের সদস্যরা। এ সময় ট্রলার থেকে মানবপাচারের শিকার ২৮ জনকে …

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…