…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টেকনাফের লেঙ্গুরবিলে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নারী-শিশুসহ উদ্ধার ৮

নিজস্ব প্রতিবেদক
টেকনাফের লেঙ্গুরবিলে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নারী-শিশুসহ উদ্ধার ৮
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকায় করে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে নৌকায় করে সমুদ্রের দিকে পালানোর সময় পাচারকারীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ভুক্তভোগীদের ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী শনিবার রাতে মালয়েশিয়াগামী আটজনকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে ঘটনাস্থল থেকে পাচারচক্রের শিকার ৫৬ জনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের ছয় সদস্যকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানব পাচারের ঘটনা বাড়ে। পাচারকারীরা বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ে জিম্মি করে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার করে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২
আইন ও অপরাধ

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক বোমা বা আইইডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্…

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পালাল পাচারকারীরা
আইন ও অপরাধ

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পালাল পাচারকারীরা

কক্সবাজার সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার ট্রলার ফেলে পালিয়েছেন মানবপাচারকারী চক্রের সদস্যরা। এ সময় ট্রলার থেকে মানবপাচারের শিকার ২৮ জনকে …

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…