…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে ভারতীয় নিখিল গুপ্তের ১৯ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে ভারতীয় নিখিল গুপ্তের ১৯ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে নিখিল গুপ্ত নামে এক ভারতীয়কে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

শুক্রবার এ মামলার রায় দেওয়া হয়। ৮০ মিনিটের শুনানি শেষে নিখিল গুপ্তকে ২৩৫ মাসের কারাদণ্ড দেন নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক ভিক্টর মাররো।

পান্নুনকে ভারতের আইনে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাঁর সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ ভারতে নিষিদ্ধ।

চলতি বছরের শুরুতে পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ, এ কাজে ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেন ৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত। যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকত্বধারী ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী পান্নুনকে নিউইয়র্কে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছিল।

আদালতে পান্নুন বলেন, তাঁর প্রাণনাশের হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে প্রায় চার বছর ধরে তিনি নিয়মিত আইন পেশার কাজ করতে পারছেন না।

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের ভূমিকার জন্য নিখিল গুপ্তও সংক্ষিপ্ত বক্তব্যে অনুশোচনা প্রকাশ করেন। শুনানির আগে নিউইয়র্কের আদালত ভবনের বাইরে পান্নুনের বেশ কয়েকজন সমর্থক জড়ো হন। তাঁদের হাতে নিখিল গুপ্ত ও অন্যদের প্রতিকৃতি ছিল।

এই ষড়যন্ত্রে ভারতের কোনো সরকারি কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে ভারতের তৎকালীন সরকারি কর্মচারী বিকাশ যাদব ভাড়াটে খুনি নিয়োগ করে পান্নুনকে হত্যার জন্য নিখিল গুপ্তকে দায়িত্ব দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, যাদব ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ে কর্মরত ছিলেন। এই সচিবালয়ের অধীনেই দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) পরিচালিত হয়।

যাদবের নির্দেশে নিখিল গুপ্ত এমন একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যাঁকে তিনি অপরাধজগতের সহযোগী বলে মনে করেছিলেন। কিন্তু ওই ব্যক্তি ছিলেন যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) সঙ্গে কাজ করা একজন গোপন তথ্যদাতা। পরে ওই তথ্যদাতা নিখিল গুপ্তকে একজন সম্ভাব্য ভাড়াটে খুনির সঙ্গে পরিচয় করিয়ে দেন। তবে ওই ব্যক্তি আসলে ছিলেন ডিইএর ছদ্মবেশী কর্মকর্তা।

কৌঁসুলিদের অভিযোগ, হত্যাকাণ্ডের জন্য যাদব ১ লাখ ডলার দিতে রাজি হয়েছিলেন। এর মধ্যে অগ্রিম হিসেবে নিউইয়র্কে ১৫ হাজার ডলার দেওয়া হয়েছিল। এ ছাড়া নিখিল গুপ্ত পান্নুনের বাড়ির ঠিকানা, ফোন নম্বর ও প্রতিদিনের চলাফেরার তথ্যের পাশাপাশি তাঁর ওপর নজরদারির সময় তোলা ছবিও সরবরাহ করেছিলেন।

২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে নিখিল গুপ্তকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের জুনে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়। বিকাশ যাদব এখনো যুক্তরাষ্ট্রের হেফাজতের বাইরে রয়েছেন।

২০২৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের আদালত অভিযোগপত্র প্রকাশের এক দিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ভারতীয় এক কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ ‘উদ্বেগের বিষয়’ এবং তা ‘সরকারি নীতির পরিপন্থী’। যুক্তরাষ্ট্রের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে ভারত সরকার। ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কমিটি এমন একজন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে, যাঁর আগের অপরাধমূলক কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার তথ্যও তদন্তে উঠে এসেছে। তবে ওই ব্যক্তি বিকাশ যাদব কি না, তা মন্ত্রণালয় জানায়নি।

এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং র-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলাও করেছেন পান্নুন। ভারত এ মামলা প্রত্যাখ্যান করেছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা এ ধরনের ভিত্তিহীন মামলা প্রত্যাখ্যান করছি।’ এর আগে গত ১৩ নভেম্বর আদালত এক আদেশে দিল্লির আদালতের মাধ্যমে ওই দুই কর্মকর্তার কাছে সমন পাঠানোর নির্দেশ দেন। এর আগেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ‘আমরা আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা বানোয়াট ও বিদ্বেষপূর্ণ অভিযোগ প্রত্যাখ্যান করছি।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

নতুন বছরের পর ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, আলোচকদের বললেন ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’
আমেরিকা

নতুন বছরের পর ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, আলোচকদের বললেন ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে সামরিক হামলার ন…

জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও অভিবাসন ঠিক করাই অগ্রাধিকার, বিরোধী শিবিরের সঙ্গেও কাজে রাজি জেফ্রিস
আমেরিকা

জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও অভিবাসন ঠিক করাই অগ্রাধিকার, বিরোধী শিবিরের সঙ্গেও কাজে রাজি জেফ্রিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আসন্ন স্পিকার হাকিম জেফ্রিস বলেছেন, তিনি ও তাঁর সহকর্মী ডেমোক্র্যাটরা জীবনযাত্রার উচ্চ ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা সম্…

অবরোধ ভাঙতে ১৪ তেল ট্যাংকার সাজাচ্ছে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের: ‘সাগরের তলায় যাবে সব’
আমেরিকা

অবরোধ ভাঙতে ১৪ তেল ট্যাংকার সাজাচ্ছে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের: ‘সাগরের তলায় যাবে সব’

ইরান এক ডজনের বেশি তেল ট্যাংকার যুক্তরাষ্ট্রের বন্দর-অবরোধ ভেঙে বের করে আনার পরিকল্পনা করছে—এমন খবরে রোববার বৃহত্তর সংঘাতের আশঙ্কা বেড়েছে। এক সামুদ্র…

ইরানের সীমান্তে ‘ট্রাম্প করিডোর’ চালুর ঘোষণা আর্মেনিয়ার, তেহরানের হুঁশিয়ারি ‘পা ভেঙে দেব’
আমেরিকা

ইরানের সীমান্তে ‘ট্রাম্প করিডোর’ চালুর ঘোষণা আর্মেনিয়ার, তেহরানের হুঁশিয়ারি ‘পা ভেঙে দেব’

ইরানের উত্তর সীমান্ত ঘেঁষে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিবহন ও জ্বালানি প্রকল্প চালু করতে যাচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান নিশ্…