…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

বিশ্বের শিশু অধিকার লঙ্ঘনের প্রায় এক-তৃতীয়াংশই ফিলিস্তিনি ভূখণ্ডে: সেভ দ্য চিলড্রেন

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব শিশু দিবস। এর প্রাক্কালে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, তিন বছরের যুদ্ধের ভয়াবহ পরিণতি বয়ে বেড়াচ্ছে গাজার শিশুরা।

বাস্তুচ্যুতি, পরিবারের সদস্যদের হারানো, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ এবং মানবিক সংকটের মধ্যে কঠিন জীবন কাটছে গাজার শিশুদের।

সংস্থাটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত হামলা ও অধিকার লঙ্ঘনের প্রায় এক-তৃতীয়াংশই ঘটেছে ফিলিস্তিনি ভূখণ্ডে।

এসব ঘটনার বেশির ভাগই ছিল হাসপাতাল ও স্কুলে হামলা এবং শিশুদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার ঘটনা।

বিশেষ করে গাজার পরিস্থিতি ছিল সবচেয়ে সংকটাপন্ন। ২০ লাখ মানুষের বসবাসের এই ভূখণ্ডে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে অন্তত ২০ হাজার শিশু নিহত হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি
আন্তর্জাতিক

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি

যুক্তরাষ্ট্রে রোববার ডেল্টা এয়ার লাইনসের ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের ওজন ও ভারসাম্য হিসাবের একটি ব্যবস্থায় কার…

আন্তর্জাতিক

বেলুচিস্তানের মাসটাংয়ে দুই দফা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা, পু…

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়ি…

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমো…