…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’: কুমিল্লায় এমপি সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’: কুমিল্লায় এমপি সেলিম ভূঁইয়া
ছবি: সংগৃহীত

আগামী ১০ বছরেও বর্তমান সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আবার যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাঁদের প্রমাণসহ তালিকা দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারো ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়েও দেব না।’

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁকে আটকের পর অনেকেই সমালোচনা করছেন, একজন বয়স্ক মানুষকে আটক করা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ বিএনপি নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে; তাঁকে ধরে ধরে আদালতে নেওয়া হতো, এমনকি হ্যান্ডকাফও পরানো হয়েছিল।

নিজের রাজনৈতিক জীবনে নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, তাঁকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে তুলে নিয়েছিলেন। এমনকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল।

এসব অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের ঘটনা তাঁরা ভুলে যাননি, তবে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না। কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাব্যবস্থায় বিগত ১৭ বছরে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সেলিম ভূঁইয়া বলেন, ওই সময় পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষকদের দিয়ে এসব বিষয় লেখানো হয়েছে এবং শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। তাঁর দাবি, এ ক্ষেত্রে শিক্ষকদেরও ব্যবহার করা হয়েছিল।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়ে নিজের আপত্তির কথা জানান। ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় মারা গেছেন, এমনকি অনেকের মরদেহ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

কুমিল্লায় ক্যানসার আক্রান্ত প্রবীণ নেতা মোক্তল হোসেনকে বিএনপির সংবর্ধনা
রাজনীতি

কুমিল্লায় ক্যানসার আক্রান্ত প্রবীণ নেতা মোক্তল হোসেনকে বিএনপির সংবর্ধনা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে প্রবীণ বিএনপি নেতা মোক্তল হোসেন সর্দারকে (৮০) সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএ…

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…