…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

রংপুরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম: আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে

নিজস্ব প্রতিবেদক
রংপুরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম: আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা যৌক্তিক ও সঠিক ছিল এবং বর্তমানে জাতির সামনে তা প্রমাণিত হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে, সেই নিষিদ্ধ করাটা সঠিক ও যৌক্তিক ছিল—আজ জাতির সামনে তা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, নতুন করে ভাবার সময় এসেছে; সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে তা করবে।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, দলটি পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নতুন করে নিজেদের আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, তাহলে সরকার তা রাখবে না।

বর্তমান সরকারের শাসনব্যবস্থার ধরন ব্যাখ্যা করে তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে গুম, খুন বা হত্যার মাধ্যমে সরকার কাউকে দমন করবে না। তবে জনগণ ও স্বাধীনতার প্রয়োজনে দেশের মানুষ যা চাইবে, সরকার তা-ই করবে বলে তিনি উল্লেখ করেন।

শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন ও পরবর্তী ব্রিফিংকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ এবং জেলা পরিষদের প্রশাসক সাফফুল ইসলাম।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …