…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ময়মনসিংহের ফুলপুরে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ ডোবায়, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে বাড়ির আঙিনার পেছনে ডোবার জঙ্গলের মধ্যে সাম্মত আলীর গলাকাটা মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে আবদুর রহমান জানান, প্রতিবেশী আজিজুল হক ও তাঁর স্বজনদের সঙ্গে জমি নিয়ে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় সাম্মত আলীর পক্ষে রায় হয়। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করে থাকতে পারেন বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সাম্মত আলী দুই দিন আগে নিখোঁজ হন। আজ শনিবার সকালে বাড়ির পেছনের ডোবার মধ্যে তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে নিহতের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও তাঁদের প্রতিপক্ষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আগুনে পুড়ল গুরুত্বপূর্ণ নথি, তদন্তে সিআইডি

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থে…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ…

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভোররাতের অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
আইন ও অপরাধ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভোররাতের অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ভোর…

ময়মনসিংহের নান্দাইলে আগুন-সন্ত্রাস রুখতে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আইন ও অপরাধ

ময়মনসিংহের নান্দাইলে আগুন-সন্ত্রাস রুখতে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে গ্রাম পুলিশকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের …