…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভোররাতের অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভোররাতের অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার গারোপাড়া এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল।

বিজিবি জানায়, এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। পরে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদক, চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি জানান, এসব অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আগুনে পুড়ল গুরুত্বপূর্ণ নথি, তদন্তে সিআইডি

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থে…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ…

আইন ও অপরাধ

ময়মনসিংহের ফুলপুরে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ ডোবায়, আটক ৩

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ …

ময়মনসিংহের নান্দাইলে আগুন-সন্ত্রাস রুখতে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আইন ও অপরাধ

ময়মনসিংহের নান্দাইলে আগুন-সন্ত্রাস রুখতে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে গ্রাম পুলিশকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের …