…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আগুনে পুড়ল গুরুত্বপূর্ণ নথি, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নথিপত্রের ধরন ও পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কক্ষে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু দাপ্তরিক ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর পেয়ে রোববার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষ এবং পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা পর্যবেক্ষণ করেন।

হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমান খন্দকার বলেন, থানায় আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদ হাসান বলেন, থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পর্যবেক্ষণ এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ডিআইজি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল কাজ করছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডে ঠিক কতটুকু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে যাওয়া নথির মধ্যে কী ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে মামলাসংক্রান্ত নথি ও অন্যান্য গোপনীয় দাপ্তরিক রেকর্ডের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নথিপত্রের পূর্ণাঙ্গ তালিকা ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। সিআইডির আলামত সংগ্রহ ও তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ…

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভোররাতের অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
আইন ও অপরাধ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভোররাতের অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ভোর…

আইন ও অপরাধ

ময়মনসিংহের ফুলপুরে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ ডোবায়, আটক ৩

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ …

ময়মনসিংহের নান্দাইলে আগুন-সন্ত্রাস রুখতে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আইন ও অপরাধ

ময়মনসিংহের নান্দাইলে আগুন-সন্ত্রাস রুখতে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে গ্রাম পুলিশকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের …