…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
ছবি: সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

আজ রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিতে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল করতে থাকেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে প্রায় পাঁচ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

এরপর গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যান।

একপর্যায়ে শ্রমিকেরা আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। সেখানে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

এ সময় শ্রমিকেরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ধাওয়া দিয়ে শ্রমিকদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হয়।

দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন বলে উপাদানে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

আইন ও অপরাধ

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আগুনে পুড়ল গুরুত্বপূর্ণ নথি, তদন্তে সিআইডি

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থে…

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। একই অভিযানে সার্বিক কার্যক…

আইন ও অপরাধ

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ১৫ ডিসেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বি…