…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নয়াপল্টনে সশস্ত্র বাহিনী দিবসের র‍্যালিতে রিজভী: স্বাধীনতা-বিরোধীদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার

নিজস্ব প্রতিবেদক
নয়াপল্টনে সশস্ত্র বাহিনী দিবসের র‍্যালিতে রিজভী: স্বাধীনতা-বিরোধীদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন। সেখানে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে ‘সর্বাধিক’ উল্লেখ করে রিজভী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।

নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে রিজভী বলেন, পরাজিত শক্তি—যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করে—তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে।

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ ও তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

র‍্যালির পথনির্দেশনা তুলে ধরে রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু হয়ে র‍্যালিটি বিজয়নগর হয়ে বাঁ দিকে পল্টন মোড় পেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি।

উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ. কে. এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া ও কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …