…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পাবনার বেড়ায় বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ, দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি দুই পক্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সংঘর্ষের পর দুই পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার পর বৃশালিখা মহল্লায় নতুন করে সংঘর্ষ শুরু হয়। এ ছাড়া বেড়ার সম্ভুপুরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনার জেরে শনিবার সকাল থেকেই বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে দুপুরে তারা আবার সংঘর্ষে জড়ায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা বৃশালিখা মহল্লার প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। অন্যদিকে কিছুটা দূরে নৌকা চত্বরে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা।

তিন দিনের সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শনিবার দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও সমাধানের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

টানা তিন দিনের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। সংঘর্ষের সুযোগে দুর্বৃত্তরা দোকানপাটে লুটপাট চালাতে পারে—এমন আশঙ্কায় বেশির ভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছেন। অনেকে রাত জেগে নিজেদের দোকানপাট পাহারা দিচ্ছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতারা।

বৃশালিখায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম। হঠাৎ করে এখন আবার পরিস্থিতি খারাপের কথা শুনতে পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আশা করি, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …