…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চুয়াডাঙ্গায় টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ: ঘরে আটকে রাখার পর জানালা ভেঙে পালালেন নারী

নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ: ঘরে আটকে রাখার পর জানালা ভেঙে পালালেন নারী
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদরে টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

শনিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঝর্ণা আক্তার ওই গ্রামের মো. কাদির হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বরিশালে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা আক্তার তাঁর টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তাঁকে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান ঝর্ণা। পরে পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

এ বিষয়ে ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, ‘আমার স্ত্রী এমন টিকটক ভিডিও তৈরি করেছে বলে জানতে পেরেছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা তাঁর মোটেও উচিত হয়নি।’

সিন্দূরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল রহমান বলেন, ‘ঝর্ণা আক্তার টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ পেয়েছি। স্থানীয়রা তাঁকে বাড়ির একটি ঘরে আটকে রেখে আমাদের খবর দেন। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের জানালা ভেঙে পালিয়ে যান।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। একই অভিযানে সার্বিক কার্যক…

মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত
আইন ও অপরাধ

মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকায়…

খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি হিজলা থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি হিজলা থেকে গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে কামরুজ্জামান দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বিকে (২৫) বরিশালের হিজলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। আজ শনিবার সন্ধ্যায় উপ…

পটুয়াখালীতে পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ, অভিযুক্ত পক্ষের অস্বীকার
আইন ও অপরাধ

পটুয়াখালীতে পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ, অভিযুক্ত পক্ষের অস্বীকার

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল দাবি করায় দায়িত্বে থাকা এক সুপারভাইজারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয…