…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

নাটোরের বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আলী

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আলী
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ধানখেত থেকে অচেতন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম হৃদয় আলী (২১)। আজ শনিবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ধানখেত থেকে তাঁকে উদ্ধার করা হয়।

হৃদয় আলী ঠাকুরগাঁও জেলার নুর ইসলামের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি তথ্য ও কৃষি সম্প্রসারণ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার মণ্ডলপাড়ায় একটি মেসে থেকে তিনি পড়ালেখা করতেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে হৃদয় আলী নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বিনোদপুর বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর তাঁর বন্ধু সুমন হুসাইন (২২) গতকাল শুক্রবার বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১২৩৫।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিবপুর গ্রামের ধানখেতে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বনপাড়ার একটি হাসপাতালে ভর্তি করে। অচেতন থাকায় তিনি কোথা থেকে কীভাবে সেখানে এলেন, তা তখন জানা যাচ্ছিল না।

পরে আরএমপির মতিহার থানার সঙ্গে যোগাযোগ করা হলে থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে হৃদয় আলীকে নিয়ে যান। বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, তাঁকে উদ্ধার করে মতিহার থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

হৃদয়ের বন্ধু সুমন হুসাইন বলেন, তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভয়ে কাঁপছিলেন এবং কোনো কথা বলতে পারছিলেন না। সুমন হুসাইন বলেন, চেতনা ফিরলে বিস্তারিত জানা যাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

দুই দিন নিখোঁজ রাবি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার নাটোরের ধানখেত থেকে
শিক্ষা

দুই দিন নিখোঁজ রাবি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার নাটোরের ধানখেত থেকে

নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানখেত থেকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। এ স…

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…