…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

দুই দিন নিখোঁজ রাবি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার নাটোরের ধানখেত থেকে

নিজস্ব প্রতিবেদক
দুই দিন নিখোঁজ রাবি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার নাটোরের ধানখেত থেকে
ছবি: সংগৃহীত

নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানখেত থেকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তিনি অচেতন ছিলেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার শিবপুর এলাকার ময়না গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম রিদয় আলী (২১)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জওগাঁ গ্রামে; তিনি থাকেন বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার একটি মেসে।

উদ্ধারের পর রিদয় আলীকে প্রথমে বড়াইগ্রামের বনপাড়া আমেনা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন তিনি। এরপর তাঁর খোঁজ না পেয়ে গতকাল শুক্রবার রাজশাহী নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ তাঁর মুঠোফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাত ৯টা ৩১ মিনিটে রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকায়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আজ সকালে বড়াইগ্রামের ময়না গ্রামের একটি ধানখেতে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও একটি চাবির রিং পাওয়া যায়। পরে স্থানীয়রা বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।

স্থানীয় কৃষক মোসলেম বলেন, সকালে ধানখেতে পিঠে ব্যাগসহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই তরুণকে উদ্ধার করে উপজেলার বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই তরুণকে উদ্ধারের পর রাজশাহীর মতিহার থানাকে অবহিত করা হয় এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

বনপাড়া আমেনা হাসপাতাল সূত্রে জানা যায়, অজ্ঞান অবস্থায় সারা রাত বৃষ্টি ও ঠান্ডায় কাদামাটিতে পড়ে থাকায় ওই তরুণের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

রিদয় আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগে খবর পেয়ে বড়াইগ্রামে ছুটে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, রিদয় আলী সুস্থ হলে জানা যাবে কীভাবে সে এখানে এল, কেন এমন ঘটল এবং এর পেছনে কী কী কারণ রয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা চান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

নাটোরের বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আলী
শিক্ষা

নাটোরের বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আলী

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ধানখেত থেকে অচেতন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম হৃদয়…

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…