…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

তথ্য খুঁজতে এআই ব্যবহার করা যাবে, রায় লেখায় নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খুঁজতে বিচারকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে পারবেন। তবে রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তিনি বলেছেন, রায়ের কার্যকরী অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে। এ ক্ষেত্রে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গিও বিবেচনায় নিতে হবে।

মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা দেন তিনি।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচারিক কর্মকর্তাদের উদ্দেশে এ অভিভাষণ দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলার বিষয়ে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। আদালতের বাইরেও তার আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মুঠোফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনা দেন।

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, অকারণে দীর্ঘ সময় ধরে শুনানি করার প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। কোনোভাবেই সময় মঞ্জুর করাকে নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।

তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তির গতি বাড়াতে হবে।

অনুষ্ঠানে ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তব্য দেন।

এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক
আইন ও অপরাধ

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে মেশিনে ট্যাবলেট বানিয়ে বিক্রি করার অভিযোগে চট্টগ্রামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক তৌহিদ…

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭
আইন ও অপরাধ

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর শনিবার (২১ ন…

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই যাত্রীকে আট…

আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশী দুজনের বিরুদ্ধে চালকের সন্দেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।…