…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ
ছবি: সংগৃহীত

জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।

এ সময়ে জরুরি প্রয়োজনে যাঁরা মোটরসাইকেল নিয়ে চলাচল করবেন, তাঁদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি, সিটিএসবি) আফজাল হোসেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটে বিআরটিসি প্রশিক্ষণে ঘুষ ও জাল সনদের অভিযোগ প্রমাণিত, ইউনিট প্রধান রোকনুজ্জামানকে ঢাকায় বদলি

সিলেট বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ইউনিট প্রধান মো. রোকনুজ্জামানকে সিলেট থেকে প্রত্যাহার করে ঢাকায় প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। সরকা…

সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৭
সিলেট বিভাগ

সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৭

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।…

গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে শ্রমিক শাহরিয়ারকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ফেরাতে আলোচনা চলছে: বিজিবি
সিলেট বিভাগ

গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে শ্রমিক শাহরিয়ারকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ফেরাতে আলোচনা চলছে: বিজিবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভার…

সিলেট বিভাগ

সুনামগঞ্জের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান নিহত

সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন।…