…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মকর্তাদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনার প্রায় দেড় মাস পর গত বুধবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) শ্রীপুর থেকে তাঁর সহযোগী মো. রবিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে মাওনায় ফিরছিলেন বিকাশের তিন কর্মকর্তা। তাঁদের বহনকারী প্রাইভেট কারটি শ্রীপুরের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।

পরে দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেল আহমেদের পেটে গুলি করে। তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ সময় অন্য দুই কর্মকর্তা ও গাড়িচালককেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে গাড়িতে থাকা টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে হিসাব করে ওই দুই বস্তায় ২ কোটি ৩০ লাখ টাকা ছিল বলে নিশ্চিত হয় পুলিশ।

এ ঘটনায় গুলিবিদ্ধ হন মাওনা বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেল আহমেদ (৩৫)। আহত হন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত আহমেদ (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ডিবির একটি দল ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করে। পরদিন ২০ নভেম্বর শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাঁর সহযোগী রবিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় রবিনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে। অন্যদিকে রবিন আহমেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক-সংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন।

গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

শ্রীপুরে বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, এলাকায় আতঙ্ক
আইন ও অপরাধ

শ্রীপুরে বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, এলাকায় আতঙ্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এক বাড়ির প্রধান ফটকের সামনে কাফন পরানো একটি পুতুল রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ…

ভারতে ভুল বিচারে ১৮ বছর কারাভোগ: চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরছেন বাদল ফরাজি
আইন ও অপরাধ

ভারতে ভুল বিচারে ১৮ বছর কারাভোগ: চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরছেন বাদল ফরাজি

ভারতে বেড়াতে গিয়ে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। বন্দী বিনি…

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…