…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শ্রীপুরে বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
শ্রীপুরে বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, এলাকায় আতঙ্ক
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এক বাড়ির প্রধান ফটকের সামনে কাফন পরানো একটি পুতুল রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে ফটকের সামনে এই অস্বাভাবিক দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা।

বাড়ির মালিক মো. আলী হোসেন (৫৫) ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। তাঁর বাড়িটি ইটের দেয়াল দিয়ে ঘেরা এবং প্রধান ফটকটি সড়কসংলগ্ন। ফটকের সামনে সাদা রঙে আঁকা একটি বৃত্ত, বৃত্তের ভেতরে যোগ চিহ্নের মতো আঁকিবুঁকি। ঠিক মাঝখানে পড়ে ছিল কাফন পরানো পুতুলটি।

ধানের খড় দিয়ে তৈরি পুতুলটির শরীরে লাল রং মাখানো ছিল। পুতুলটির বুকে গাঁথা ছিল একটি তারকাঁটা। পাশে রাখা ছিল গোলাপজলের বোতল ও মোমবাতি। একই লাল রং ছড়িয়ে-ছিটিয়ে ছিল আশপাশেও।

আলী হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ফটকের সামনে এমন দৃশ্য দেখতে পান তিনি। বিষয়টি তাঁর কাছে রহস্যময় মনে হয়েছে। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে ঘটনাটি দেখান। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব করেছে, তা তিনি বুঝতে পারছেন না।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড় জমে। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন এবং মুঠোফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। অস্বাভাবিক এই ঘটনা ঘিরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থল দেখতে আসা ব্যক্তিদের কেউ কেউ বিষয়টিকে কালোজাদু বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তাঁর পরিবারকে ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাঁকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখিয়েছেন। তাঁর জানা মতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে আলী হোসেন ভয়ের মধ্যে রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ…

শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২
আইন ও অপরাধ

শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মকর্তাদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দু…

ভারতে ভুল বিচারে ১৮ বছর কারাভোগ: চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরছেন বাদল ফরাজি
আইন ও অপরাধ

ভারতে ভুল বিচারে ১৮ বছর কারাভোগ: চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরছেন বাদল ফরাজি

ভারতে বেড়াতে গিয়ে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। বন্দী বিনি…

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…