…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভারতে ভুল বিচারে ১৮ বছর কারাভোগ: চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরছেন বাদল ফরাজি

নিজস্ব প্রতিবেদক
ভারতে ভুল বিচারে ১৮ বছর কারাভোগ: চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরছেন বাদল ফরাজি
ছবি: সংগৃহীত

ভারতে বেড়াতে গিয়ে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। বন্দী বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে আনার পর তিনি দেশের কারাগারে ছিলেন।

১৬ নভেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্যারোল মঞ্জুর করে। কারাগার কর্তৃপক্ষ বলছে, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁর মুক্তির প্রক্রিয়া চলছে। বাদল ফরাজি এখন ওই কারাগারেই রয়েছেন।

মানবাধিকারকর্মীরা বলে আসছেন, ভারতের পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল, যিনি নিহত বৃদ্ধার গৃহকর্মী ছিলেন। নামের মিলের কারণে তাঁরা বাদল ফরাজিকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের ২ মাস ৭ দিন পর ভারতে প্রবেশ করেন বাংলাদেশি বাদল ফরাজি।

বাদল কারাগারে থাকতেই তাঁর বাবা মারা যান। মা শেফালী বেগম এখন চলাফেরা করতে পারেন না। বাদলের বোন আকলিমা বেগম বলেন, তাঁরা বাদলের মুক্তির অপেক্ষায় আছেন। তাঁরা চান, তাঁকে যেন আর কারাগারে ফিরতে না হয়।

বাদল ফরাজির কারাবাস বাংলাদেশ ও ভারত—দুই দেশেই আলোচিত হয়েছে। তাঁর মুক্তির দাবিতে দুই দেশেই মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। তাঁকে নিয়ে উপন্যাসও লেখা হয়েছে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত উপন্যাসটির নাম ‘বাদলের কারাবাস: ভুল বিচারে ১৮ বছর—ভারত থেকে বাংলাদেশ’।

বাংলাদেশে বাদলের মুক্তির চেষ্টা ও আন্দোলনে যুক্ত ছিল প্রচেষ্টা ফাউন্ডেশন এবং কয়েকজন সাংবাদিক ও আইনজীবী। ভারতে যুক্ত ছিলেন মানবাধিকারকর্মী রাহুল কাপুরসহ অনেকে। সর্বশেষ গত ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাদলের মুক্তির দাবিতে একটি মানববন্ধন হয়।

বাদলের কারাবাসের শুরু ২০০৮ সালে। ওই বছরের ৬ মে দিল্লিতে নিজ বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। এ ঘটনায় করা হত্যা মামলায় পুলিশ তাঁর গৃহকর্মী ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল।

তাজমহল দেখার পরিকল্পনা নিয়ে ২০০৮ সালের জুলাইয়ে বেনাপোল হয়ে ভারতে যান বাদল ফরাজি। ঢাকার ভারতীয় হাইকমিশন তাঁকে পর্যটক ভিসাও দেয়। ওই বছরের ১৩ জুলাই তিনি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের হরিদাসপুরে ঢোকেন। এর পরপরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে আটক করে। পরে ২১ জুলাই তাঁকে ‘বাদল সিং’ হিসেবে খুনের মামলায় আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়।

বাদলের বয়স তখন ছিল ১৮ বছর। তিনি পড়াশোনা করছিলেন। পরিবার ও মানবাধিকারকর্মীরা বলছেন, ইংরেজি বা হিন্দি না জানায় তিনি নিজের পরিচয় বোঝাতে পারেননি।

২০১২ সালের ১৭ ডিসেম্বর নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়। এতে বাদলের পাসপোর্ট ও ভিসার নম্বর, ভিসা দেওয়ার তারিখ এবং ভারতে প্রবেশের তথ্য তুলে ধরা হয়। বাদলের স্কুল কর্তৃপক্ষও তাঁর পক্ষে প্রত্যয়ন দেয়। তবে এসব তথ্যপ্রমাণ উপস্থাপনের পরও মুক্তি পাননি তিনি।

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদলকে দোষী সাব্যস্ত করেন। ওই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরের বছর দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

প্রায় ১০ বছর দিল্লির তিহার কারাগারে ছিলেন বাদল। সেখানে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি। কারাগারে বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

বন্দী বিনিময় চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁর মুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। তবে দেশে ফেরার পর বাদলকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

শ্রীপুরে বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, এলাকায় আতঙ্ক
আইন ও অপরাধ

শ্রীপুরে বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, এলাকায় আতঙ্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এক বাড়ির প্রধান ফটকের সামনে কাফন পরানো একটি পুতুল রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ…

শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২
আইন ও অপরাধ

শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মকর্তাদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দু…

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…