…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

আওয়ামী লীগের ‘ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের’ জন্য এমপি প্রার্থীদের দায়ী করলেন ফরিদপুর বিএনপি নেতা কিবরিয়া স্বপন

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ‘ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের’ জন্য এমপি প্রার্থীদের দায়ী করলেন ফরিদপুর বিএনপি নেতা কিবরিয়া স্বপন
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ক্ষুদ্র পরিসরে’ প্রত্যাবর্তনের জন্য গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রায় সব দলের প্রার্থীদের দায়ী করেছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া (স্বপন)। এ বিষয়ে ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোস্ট করেছেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার ফেসবুকে পোস্টটি করেন কিবরিয়া। ‘কিবরিয়া স্বপন’ নামের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, আওয়ামী লীগের আজকের এই ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সব দলের এমপি প্রার্থীরা।

পোস্টে কিবরিয়া স্বপন আরও লিখেছেন, ‘প্রায় প্রত্যেক দলের এমপি প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে ডেকে নিয়েছেন। অথচ সেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই বলি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িয়াছে সে।’

ফেসবুকে স্ট্যাটাসটি নিজেই দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কিবরিয়া। শনিবার রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে বিএনপির এই নেতা বলেন, নিজের ফেসবুক আইডিতে গত বৃহস্পতিবার রাতে তিনি ওই স্ট্যাটাস দিয়েছিলেন। এটা দ্রুত ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়ার দেওয়া ফেসবুক পোস্টটি বিএনপির নেতা ও কর্মীদের মধ্যে যেমন ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, তেমনি বিএনপির রাজনীতির বাইরের মানুষের মনেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার রাত পৌনে নয়টা পর্যন্ত পোস্টটিতে এক হাজারের বেশি প্রতিক্রিয়া (রিঅ্যাক্ট) পড়েছে। মন্তব্য পড়েছে প্রায় সাড়ে চার শ।

কিবরিয়ার ফেসবুক পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে ‘১০০% সঠিক কথা’, ‘সঠিক বলেছেন ভাই’, ‘সহমত’—এ রকম মন্তব্য করেছেন।

রফিকুজ্জামান নামের একজন লিখেছেন, ‘নিজ দলের নেতা-কর্মীদের ওপর আস্থা-ভরসা কম ছিল...যোগদানকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের ওপর বিশ্বাস আর আস্থা রেখেছিল...বিজয়ের পর তাদেরকেই প্রাধান্য দিচ্ছে। আর মঞ্চে দাঁড়িয়ে বড় বড় লোক দেখানো বক্তব্য দিছে...দুর্দিনের বিএনপির সেই কর্মীদেরকে প্রতারণামূলক সান্ত্বনা দিচ্ছে...এই প্রতারণার মূল্য তো দিতেই হবে!’

মন্তব্যের ঘরে ইকবাল নামের একজন লিখেছেন, ‘মধুখালী উপজেলা ও পৌর বিএনপির যখন কমিটি দেওয়া হলো, ওই কমিটিতে সরাসরি আওয়ামী লীগ করার লোকজনকে পদ দেওয়া হয়, এ জন্যই কিন্তু আমি ওই কমিটি থেকে পদত্যাগ করেছিলাম।’

দেওয়ান মামুন নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘হক কথা। সরিষার মধ্যে ভূত।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …