রামাল্লার কাছে পানির উৎসে পৌঁছাতে গিয়ে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে পানির উৎসে পৌঁছাতে যাওয়ার সময় এক ফিলিস্তিনি পুরুষকে গুলি করে হত্যা করেছে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী। ঘটনাটি ঘটেছে ২০ নভেম্বর।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে চলেছে। প্রতিবেদনে এই হামলা বৃদ্ধির পেছনে দায়মুক্তি বা শাস্তি না হওয়ার পরিবেশকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ রামাল্লা থেকে এই ঘটনার প্রতিবেদন পাঠিয়েছেন।

