…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্য গড়ে তুলতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এই সংলাপ কার্যক্রম শুরু হতে পারে।

সূত্রগুলো জানিয়েছে, মূলত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তুলতে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপ আয়োজনের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দল আমন্ত্রণ পাবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

জামায়াতে ইসলামী ও এনসিপির দলীয় সূত্র জানায়, গত ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাওয়া নাহিদ ইসলাম রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। অন্যদিকে গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে যাওয়া শফিকুর রহমান সেখান থেকে মালয়েশিয়ায় যাবেন এবং আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

শীর্ষ এই দুই নেতার দেশে ফেরার পর সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই প্রক্রিয়াটি আরম্ভ হতে পারে বলে জানা গেছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যেই সংলাপ আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

এরই অংশ হিসেবে আগামীকাল এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপের সূচনা হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

সংলাপের এই উদ্যোগ প্রসঙ্গে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন গতকাল বলেন, ‘এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া।’

আখতার হোসেন আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ন্যাচারাল অ্যালায়েন্স দেশে আছে। এখন যে নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এর অর্থ সেই ঐক্যে কোথাও না কোথাও নিশ্চয়ই চিড় ধরেছে। সেটির কারণ অনুসন্ধান করতে হবে। আর ঐক্যের ভিত্তিমূলও থাকা জরুরি।’

বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সংসদের সমাপনী বক্তৃতায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, এই সংলাপের উদ্যোগকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

সূত্রগুলোর মতে, মূলত জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়েই এই সংলাপের আয়োজন করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …