…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

ইরানি হামলার আশঙ্কায় দুই সপ্তাহ ধরে সেনা ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

নিজস্ব প্রতিবেদক

ইরানের হামলার আশঙ্কায় প্রায় দুই সপ্তাহ ধরে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির বরাতে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় বেসেন্টের ব্যক্তিগত বাসভবন। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ ডলারে বিলাসবহুল বাড়িটি কেনেন তিনি। ওই সময় বাড়িটির আকাশ থেকে তোলা একটি ছবি প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান তার বাসভবনের অবস্থান শনাক্ত করেছে। এরপর সম্ভাব্য হামলা এড়াতে তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

সিএনবিসিকে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরানের সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষা দিতেই অর্থমন্ত্রীকে সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হুমকি বাড়তে থাকায় এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

তবে বেসেন্ট কোন সামরিক ঘাঁটিতে রয়েছেন, তা প্রকাশ করা হয়নি। নিরাপত্তার স্বার্থে তার সেখানে অবস্থানের সুনির্দিষ্ট সময়কালও জানানো হয়নি।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান 'অপারেশন ইকোনমিক আউটকাস্ট'-এর নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। গত ২৪ আগস্ট শুরু হওয়া এ অভিযানের আওতায় সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও বিভিন্ন আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।

ট্রেজারি বিভাগের এক মুখপাত্র সিএনবিসিকে বলেছেন, ইরানি শাসকদের হুমকিতে বেসেন্ট পিছু হটবেন না। অর্থনৈতিক অভিযান বাস্তবায়ন এবং ইরানের ওপর অবরোধ বজায় রাখার বিষয়ে তিনি দৃঢ় অবস্থানে রয়েছেন।

ওই মুখপাত্রের দাবি, এসব পদক্ষেপের সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

নতুন বছরের পর ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, আলোচকদের বললেন ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’
আমেরিকা

নতুন বছরের পর ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, আলোচকদের বললেন ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে সামরিক হামলার ন…

জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও অভিবাসন ঠিক করাই অগ্রাধিকার, বিরোধী শিবিরের সঙ্গেও কাজে রাজি জেফ্রিস
আমেরিকা

জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও অভিবাসন ঠিক করাই অগ্রাধিকার, বিরোধী শিবিরের সঙ্গেও কাজে রাজি জেফ্রিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আসন্ন স্পিকার হাকিম জেফ্রিস বলেছেন, তিনি ও তাঁর সহকর্মী ডেমোক্র্যাটরা জীবনযাত্রার উচ্চ ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা সম্…

অবরোধ ভাঙতে ১৪ তেল ট্যাংকার সাজাচ্ছে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের: ‘সাগরের তলায় যাবে সব’
আমেরিকা

অবরোধ ভাঙতে ১৪ তেল ট্যাংকার সাজাচ্ছে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের: ‘সাগরের তলায় যাবে সব’

ইরান এক ডজনের বেশি তেল ট্যাংকার যুক্তরাষ্ট্রের বন্দর-অবরোধ ভেঙে বের করে আনার পরিকল্পনা করছে—এমন খবরে রোববার বৃহত্তর সংঘাতের আশঙ্কা বেড়েছে। এক সামুদ্র…

ইরানের সীমান্তে ‘ট্রাম্প করিডোর’ চালুর ঘোষণা আর্মেনিয়ার, তেহরানের হুঁশিয়ারি ‘পা ভেঙে দেব’
আমেরিকা

ইরানের সীমান্তে ‘ট্রাম্প করিডোর’ চালুর ঘোষণা আর্মেনিয়ার, তেহরানের হুঁশিয়ারি ‘পা ভেঙে দেব’

ইরানের উত্তর সীমান্ত ঘেঁষে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিবহন ও জ্বালানি প্রকল্প চালু করতে যাচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান নিশ্…