…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

জরিমানা পাওয়া জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বালুরচর গ্রামের বাসিন্দা, তিনি দেরাশ উদ্দিনের ছেলে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নওগাঁর সাপাহার থেকে একটি পিকআপে করে ৬৭ বস্তা সার শিবগঞ্জের কানসাট এলাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা-পুলিশের একটি টহল দল রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় পিকআপটি আটক করে।

পিকআপে ৬২ বস্তা ডিএপি ও পাঁচ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে সারসহ জাহাঙ্গীরকে আটক করে রহনপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান, জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

নাটোরে খেজুরের গুড়ের ১১৫ কোটি টাকার বাজার, কর্মসংস্থান ৩০ হাজার মানুষের
কৃষি

নাটোরে খেজুরের গুড়ের ১১৫ কোটি টাকার বাজার, কর্মসংস্থান ৩০ হাজার মানুষের

শীতের আগমনের সঙ্গে সঙ্গে নাটোরের গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কর্মযজ্ঞ। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে রস নামাতে ব্যস্ত হয়ে …