…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক
আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাতে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। মাঠপর্যায়ে জরিপ চলছে।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে সবজির জমিতে পানি জমে রয়েছে। অনেক খেতের মৌসুমি সবজির গাছ নুয়ে পড়েছে। কোথাও কোথাও পুরো জমি পানিতে তলিয়ে গেছে।

আমন ধানের গাছ নুয়ে পড়ায় ধান কাটতে ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা। জমিতে পানি থাকায় অনেককে পানির মধ্যেই ধান কাটতে হচ্ছে। এতে শ্রমিকের মজুরি ও ফসল ঘরে তোলার খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাগাদী গ্রামের কৃষক মোবারক বেপারী বলেন, টানা বৃষ্টিতে শাকসবজিসহ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে আমন ধানের ক্ষতি বেশি হয়েছে। জমিতে পানি জমে থাকায় ফসল নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

একই এলাকার কৃষক আবুল কালাম আজাদ বলেন, তিনি প্রায় দুই একর জমিতে মৌসুমি সবজির আবাদ করেছেন। এর মধ্যে ধনিয়া, লালশাক, পালংশাক ও মূলার খেত রয়েছে। টানা বৃষ্টিতে এসব সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক খেতের গাছ নষ্ট হয়ে গেছে। তাঁকে নতুন করে আবার আবাদ করতে হবে।

কৃষক মনসুর আহমেদ বলেন, তিনি প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছেন। বৃষ্টিতে ধানের গাছগুলো নুয়ে পড়েছে। আবাদের খরচ বাদ দিলে এখন ধান কেটে বাড়িতে আনতে যে খরচ হবে, সেই টাকাই শ্রমিকের মজুরি হিসেবে চলে যাবে। তিনি লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন।

আরেক কৃষক আবুল বাসার বলেন, পুরো মাঠের কৃষকেরাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৌসুমি সবজি নতুন করে রোপণ করতে হবে, আমন ধানের গাছও নুয়ে পড়েছে। তিনি ঋণ করে সবজির আবাদ করেছেন; সরকারি সহযোগিতা পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশা করছেন।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, টানা তিন দিনের বৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজি আক্রান্ত হয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ করছেন। আক্রান্ত ফসলের বেশির ভাগই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। জরিপে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি পাওয়া গেলে কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনার জন্য সুপারিশ করা হবে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…

নাটোরে খেজুরের গুড়ের ১১৫ কোটি টাকার বাজার, কর্মসংস্থান ৩০ হাজার মানুষের
কৃষি

নাটোরে খেজুরের গুড়ের ১১৫ কোটি টাকার বাজার, কর্মসংস্থান ৩০ হাজার মানুষের

শীতের আগমনের সঙ্গে সঙ্গে নাটোরের গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কর্মযজ্ঞ। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে রস নামাতে ব্যস্ত হয়ে …