…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

রাজশাহী মহানগর যুবদলে পদ নিয়ে ক্ষোভ: আহ্বায়ক ও সদস্যসচিবের বাড়ি ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর যুবদলে পদ নিয়ে ক্ষোভ: আহ্বায়ক ও সদস্যসচিবের বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত

টাকার বিনিময়ে রাজশাহী মহানগর যুবদলে পদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির পদ না পাওয়া নেতারা। এর জেরে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তাঁরা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করেন।

পদ না পাওয়া নেতারা রাত ১১টার দিকে নগরের রাজারহাতা এলাকায় প্রথমে সদস্যসচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসা ঘেরাও করেন। রাত ১২টা পর্যন্ত তাঁরা বাসার সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। তখন রবি বাসায় থাকলেও বের হননি।

পরে বিক্ষোভকারীরা নগরের ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসার সামনে বিক্ষোভ করেন। তখন বাসাটি তালাবদ্ধ ছিল। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা ফিরে যান। রোববার বিকেলেও তাঁদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন হয় ২০২২ সালে। সেই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে তাঁর পদটি শূন্য হয়। এরপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়, পরে তিনি আহ্বায়ক হন।

এরই মধ্যে যুবদলের কয়েকজন নেতা বিএনপিতে চলে যান। এ জন্য গত ১৫ জুলাই আটজনকে নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়। শনিবার (২১ নভেম্বর) ফের ১৫ জনকে যুবদলের পদ দেওয়া হয়। বিএনপিতে চলে যাওয়া ও মৃত্যুজনিত কারণে পদ শূন্য থাকায় এদের অন্তর্ভুক্ত করা হয় বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই ১৫ জনের অন্তর্ভুক্তির পর পদ না পাওয়া নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতা প্রয়োগের অধিকারসহ সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ দেওয়ার বিষয়টি তাঁরা মানতে পারছেন না।

রাতের বাড়ি ঘেরাও কর্মসূচিতে ছিলেন গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা আরিফুজ্জামান সোহেল। তিনি বলেন, জ্যাকি ছাত্রদলের সভাপতি ছিলেন, এখন স্বেচ্ছাসেবক দল বা অন্য সংগঠন করতে পারেন; যুবদল করলেও অন্তত দুই বছর পার হওয়া উচিত, তারপর এত বড় পদ দেওয়া উচিত। তিনি আরও বলেন, দুঃসময়ে যুবদলের অনেক নেতাকর্মী মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করেছেন, তাঁদের বড় পদ পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু যুবদলকে এক নেতার নিয়ন্ত্রণে রাখতে নতুনদের বড় পদ দেওয়া হয়েছে এবং এতে টাকার লেনদেনও হয়েছে।

এ বিষয়ে মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে আসতে পারেননি, একই কমিটিতে বারবার অন্তর্ভুক্তি করা হচ্ছে, নেতাকর্মীদের ক্ষোভ থাকবেই। তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি ঠিক করে নেওয়া হবে এবং নেতাকর্মীদের ক্ষোভ ও অভিমানের কথা কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।

আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘অর্থ ও স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটাই আমার চরিত্রের সাথে যায় না।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …