…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

প্রবাসীদের ভোটাধিকার না দিলে স্থানীয় সরকার নির্বাচনে যাবে না জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করলে নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ উপাধি দিয়ে প্রবাসীদের প্রতি দায়িত্ব শেষ করা যাবে না, তাঁদের যথাযথ অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ না রাখার বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হবে। ভোটাধিকার নিশ্চিত না হলে তাঁরা নির্বাচনে অংশ নেবেন না।

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, যারা জুলাইয়ে জীবন বাজি রেখে লড়াই করেছেন, জাতির প্রয়োজনে তাঁরা আবারও প্রতিরোধ গড়ে তুলবেন। আওয়ামী লীগ ফিরে আসতে চাইলে সেই আবাবিল আবারও আসবে।

দীর্ঘ সাড়ে ১৫ বছর নির্যাতনের শিকার ব্যক্তিদের কেউ কেউ ক্ষমতার স্বাদ পাওয়ার পর অতীতের কথা ভুলে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংসদে সরকারি ও বিরোধী দলের সম্পর্কের বিষয়ে শফিকুর রহমান বলেন, পরিস্থিতি অনুযায়ী সম্পর্ক কখনো ঝাল, কখনো মিষ্টি আবার কখনো টক। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে তাঁরা সরাসরি নিজেদের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, অপকর্মের কারণে যারা দেশ ছেড়েছেন, তাঁরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গণহত্যায় জড়িত কোনো গোষ্ঠী রাজনৈতিক দল হতে পারে না, বরং তারা ফ্যাসিস্ট ক্লাব বা মাফিয়া চক্রের মতো।

তিনি আরও বলেন, কোনো দল বা ব্যক্তির সঙ্গে তাঁদের শত্রুতা নেই। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেই তাঁদের অবস্থান। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় যোগ্য ব্যক্তিদের নিয়ে দল গঠন এবং জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …