…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

মুম্বাইয়ে গ্লোবাল পিস অনার্সে শাহরুখ খান: সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস বেছে নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
মুম্বাইয়ে গ্লোবাল পিস অনার্সে শাহরুখ খান: সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস বেছে নেওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

সহিংসতার বদলে সংলাপ আর ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিয়ে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করার আহ্বান জানিয়েছেন শাহরুখ খান। গত শনিবার মুম্বাইয়ে আয়োজিত গ্লোবাল পিস অনার্স অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি শান্তির এই বার্তা দেন।

শাহরুখ খান বলেন, ‘শান্তি কেবল কোনো অনুভূতি নয়; এটি এমন এক সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি, যা প্রতিদিন আমাদের সবাইকে পূরণ করতে হবে।’

অনুষ্ঠানে নিজের ছেলের সঙ্গে হওয়া একটি কথোপকথনের স্মৃতিচারণা করে বক্তব্য শুরু করেন শাহরুখ। তিনি বলেন, ‘একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়া যায়? আমি তাকে বলেছিলাম, বিষয়টি খুবই সহজ। আমরা সবাই যদি সহিংসতার বদলে সংলাপ আর ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিই এবং সম্প্রীতির সঙ্গে একত্রে বসবাস করি, তবে ভালোবাসার জয় হবেই।’

শান্তির সূচনা মানুষের নিজের ভেতর থেকেই হয় বলে মনে করেন শাহরুখ। তাঁর ভাষায়, ‘শান্তির শুরুটা হয় খুব ছোট একটি জায়গা থেকে, আমাদের নিজেদের ভেতর থেকে, আমাদের হৃদয় থেকে। শান্তি একটি সিদ্ধান্ত, একটি দায়িত্ব এবং এমন এক প্রতিশ্রুতি, যা প্রতিদিন আমাদের পালন করতে হবে।’

এ সময় সাধারণ মানুষের সম্মিলিত শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের শক্তিকে কখনো ভুলে গেলে চলবে না। আমরা সবাই সাধারণ মানুষ, আর আমাদের সবাইকে একসঙ্গে এগোতে হবে।’

মানুষে মানুষে পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্ব দিয়ে শাহরুখ উপস্থিত সবার প্রতি একটি ছোট প্রতিজ্ঞা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘চলুন, আজ আমরা একটি ছোট প্রতিজ্ঞা করি। আমাদের সব বিষয়ে একমত হতে হবে না, কিন্তু প্রতিটি মানুষের গল্প বোঝার চেষ্টা করতে হবে। আমরা হয়তো জীবনে অনেক বোকামি করি, কিন্তু আমাদের আচরণে যেন অন্য কেউ কোনো সমস্যায় বা কষ্টে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

বক্তব্যে মুম্বাইয়ের ২৬/১১ হামলা, পেহেলগামসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানান শাহরুখ খান। পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যাঁরা প্রাণ উৎসর্গ করেছেন, সেসব সাহসী নিরাপত্তাকর্মীর প্রতি স্যালুট জানান তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নেতৃত্বাধীন দিব্যজ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অভিনেতা জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রণবীর সিং প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি।

বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা ১০০ তারকার তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ভ্যারাইটি। এতে ৯২তম স্থানে রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নাম। যেকোনো ভাষা বা প্রজন্মের মধ্যে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

চার বছর পর ঢাকায় ফিরছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ
বিনোদন

চার বছর পর ঢাকায় ফিরছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ

চার বছর পর আবার ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর রাজধানীর মাদানি অ্যাভিনিউর কোর্টসাইডে পারফর্ম করবেন তিনি।…

কিসলুর প্রথম ছবি ‘মস্তান’: চঞ্চল–শুভ–তমার সঙ্গে বড় পর্দায় অভিষেক মাহির, শুটিং ২৫ নভেম্বর
বিনোদন

কিসলুর প্রথম ছবি ‘মস্তান’: চঞ্চল–শুভ–তমার সঙ্গে বড় পর্দায় অভিষেক মাহির, শুটিং ২৫ নভেম্বর

দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপনচিত্র বানানোর পর পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ শুরু করছেন গোলাম হায়দার কিসলু। তাঁর প্রথম ছবির নাম ‘মস্তান’। এতে অভিনয়ে…

বিনোদন

জিটিএ ৬-এর সাউন্ডট্র্যাকে ৪৪ বছর আগের বাংলা গান, রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে ৪৪ বছর আগের একটি বাংলা গান। ১৯৮২ সালে প্রকাশিত কলকা…

বিনোদন

নতুন ‘হোম অ্যালোন’ সিকুয়েলে কেভিন হয়েই ফিরছেন ম্যাকলে কালকিন, গল্পও তাঁর নিজের

নব্বইয়ের দশকের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’-এর নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, নত…