…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

অ্যালেন স্বপনের তৃতীয় সিজনে থাকছেন না মিথিলা, যুক্ত হচ্ছেন প্রভা

নিজস্ব প্রতিবেদক
অ্যালেন স্বপনের তৃতীয় সিজনে থাকছেন না মিথিলা, যুক্ত হচ্ছেন প্রভা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন নির্মিত হচ্ছে। নতুন সিজনে অ্যালেন স্বপন চরিত্রে নাসির উদ্দিন খান ফিরলেও থাকছেন না রাফিয়াত রশিদ মিথিলা। নতুন চমক হিসেবে এবার যুক্ত হচ্ছেন সাদিয়া জাহান প্রভা।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে প্রথম দেখা যায় অ্যালেন স্বপনকে। চরিত্রটি দর্শকপ্রিয়তা পাওয়ায় পরের বছর নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এই চরিত্রে বাজিমাত করেন নাসির উদ্দিন খান। গত বছর এসেছিল সিরিজটির দ্বিতীয় সিজন।

প্রথম দুই সিজনে নাসির উদ্দিন খানের সঙ্গে ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। শায়লা চরিত্রে অভিনয় করে তিনিও বেশ আলোচনায় ছিলেন।

মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত অক্টোবরে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। মূলত এ কারণেই অ্যালেন স্বপনের নতুন সিজনে যুক্ত হতে পারেননি মিথিলা। জানা গেছে, শেষ পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করেছিল সিরিজটির টিম।

ইতিমধ্যে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং। তবে প্রভা এখনো শুটিংয়ে যোগ দেননি; এ মাসের শেষ দিকে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ হবে।

নতুন সিজনে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ।

আনুষ্ঠানিক ঘোষণার আগে নতুন সিজন নিয়ে বিস্তারিত কিছু বলতে না চাইলেও গত মাসে এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানিয়েছিলেন, এবার দেখা যাবে নতুন গল্প, যুক্ত হবে বেশ কিছু নতুন চরিত্র। জানা গেছে, এই সিজনের গল্পের প্রেক্ষাপট হবে ঢাকা শহরকেন্দ্রিক।

সর্বশেষ ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। তবে আলোচনার দিক থেকে প্রথম সিজনের তুলনায় কিছুটা পিছিয়ে ছিল এটি। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। এ কারণেই তখন অ্যালেন স্বপন নিয়ে মনোযোগের কিছুটা ঘাটতি ছিল বলে মনে করেন নির্মাতা।

তবে এবার আটঘাট বেঁধে নেমেছেন তৃতীয় সিজন নির্মাণে শিহাব শাহীন। সব ঠিক থাকলে আগামী বছর ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে অ্যালেন স্বপনের নতুন সিজন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

চার বছর পর ঢাকায় ফিরছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ
বিনোদন

চার বছর পর ঢাকায় ফিরছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ

চার বছর পর আবার ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর রাজধানীর মাদানি অ্যাভিনিউর কোর্টসাইডে পারফর্ম করবেন তিনি।…

মুম্বাইয়ে গ্লোবাল পিস অনার্সে শাহরুখ খান: সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস বেছে নেওয়ার আহ্বান
বিনোদন

মুম্বাইয়ে গ্লোবাল পিস অনার্সে শাহরুখ খান: সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস বেছে নেওয়ার আহ্বান

সহিংসতার বদলে সংলাপ আর ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিয়ে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করার আহ্বান জানিয়েছেন শাহরুখ খান। গত শনিবার মুম্বাইয়ে আয়োজিত গ্লো…

কিসলুর প্রথম ছবি ‘মস্তান’: চঞ্চল–শুভ–তমার সঙ্গে বড় পর্দায় অভিষেক মাহির, শুটিং ২৫ নভেম্বর
বিনোদন

কিসলুর প্রথম ছবি ‘মস্তান’: চঞ্চল–শুভ–তমার সঙ্গে বড় পর্দায় অভিষেক মাহির, শুটিং ২৫ নভেম্বর

দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপনচিত্র বানানোর পর পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ শুরু করছেন গোলাম হায়দার কিসলু। তাঁর প্রথম ছবির নাম ‘মস্তান’। এতে অভিনয়ে…

বিনোদন

জিটিএ ৬-এর সাউন্ডট্র্যাকে ৪৪ বছর আগের বাংলা গান, রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে ৪৪ বছর আগের একটি বাংলা গান। ১৯৮২ সালে প্রকাশিত কলকা…