…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে পানের ঝুড়িতে লুকানো ১৩,৬৩০ ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চান্দগাঁওয়ে পানের ঝুড়িতে লুকানো ১৩,৬৩০ ইয়াবাসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে পানের ঝুড়ির ভেতরে লুকিয়ে ইয়াবা বিক্রির সময় ফজলুল কাদের (২৯) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

আটকের সময় তাঁর কাছ থেকে আনুমানিক ৪১ লাখ টাকা মূল্যের ১৩ হাজার ৬৩০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটের সামনে পানের আড়তে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আজ সোমবার এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির কাছে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ৬৩০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।

এসআরবি-৭-এর এই কর্মকর্তা বলেন, আটক ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমেদ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামে খাবার খেতে গিয়ে পুলিশের টহল পিকআপ চুরি, এসআইসহ চার সদস্য বরখাস্ত
আইন ও অপরাধ

চট্টগ্রামে খাবার খেতে গিয়ে পুলিশের টহল পিকআপ চুরি, এসআইসহ চার সদস্য বরখাস্ত

চট্টগ্রাম নগরীতে দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশে…

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা অনাবিল বাসে পেট্রলবোমা, গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা অনাবিল বাসে পেট্রলবোমা, গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে …

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক
আইন ও অপরাধ

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে মেশিনে ট্যাবলেট বানিয়ে বিক্রি করার অভিযোগে চট্টগ্রামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক তৌহিদ…

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭
আইন ও অপরাধ

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর শনিবার (২১ ন…