২৪ ঘণ্টায় হামে নতুন মৃত্যু নেই, তবু এক দিনে আক্রান্ত ১ হাজার ৪১৭ শিশু; মোট মৃত্যু ১ হাজার ৩৫২
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে।


