…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

মেলবোর্নের হাসপাতালে ৮৩ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলীয় সংগীতের কিংবদন্তি মলি মেলড্রাম

নিজস্ব প্রতিবেদক
মেলবোর্নের হাসপাতালে ৮৩ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলীয় সংগীতের কিংবদন্তি মলি মেলড্রাম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলীয় সংগীতজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব, সংগীত প্রযোজক ও টেলিভিশন উপস্থাপক মলি মেলড্রাম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

মলি মেলড্রামের প্রকৃত নাম ইয়ান আলেক্সান্ডার মেলড্রাম। সোমবার (২৩ নভেম্বর) ভোরে মেলবোর্নের একটি হাসপাতালে শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে পরিবার তাঁকে অস্ট্রেলীয় সংগীতের প্রাণ, পৃষ্ঠপোষক ও অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছে। সংগীতজগতে তিনি ‘দ্য গুরু’ নামেও পরিচিত ছিলেন।

বিবিসি জানায়, ইনএক্সএস (INXS) ও কাইলি মিনোগের মতো অস্ট্রেলীয় শিল্পীদের পাশাপাশি আব্বার (ABBA) মতো আন্তর্জাতিক সংগীতদলকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছেন মেলড্রাম। স্থানীয় সংগীতশিল্পীদের জনপ্রিয় করে তোলা ও কয়েক দশক ধরে অস্ট্রেলিয়ার সংগীতরুচি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অগোছালো স্বভাব ও মাথায় সব সময় থাকা স্টেটসন টুপির জন্যও তিনি পরিচিত ছিলেন। রাজা তৃতীয় চার্লস থেকে শুরু করে এলটন জন—অনেক তারকার সাক্ষাৎকার নিয়েছেন তিনি। এলটন জন তাঁকে অস্ট্রেলীয় পপসংগীতের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ একক প্রভাব’ বলে অভিহিত করেছিলেন।

১৯৪৩ সালে ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া মেলড্রাম অল্প বয়সেই সংগীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘কাউন্টডাউন’ উপস্থাপনার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।

২০১১ সালে মই থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পাওয়ার পর থেকে তিনি সেই আঘাতজনিত জটিলতা নিয়ে জীবন কাটাচ্ছিলেন।

২০১৪ সালে অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (এআরআইএ) হল অব ফেমে অন্তর্ভুক্ত হন তিনি। রেকর্ডিং শিল্পী না হয়েও এই স্বীকৃতি পাওয়া প্রথম ব্যক্তি ছিলেন মেলড্রাম।

আজ দেশটির শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন, অস্ট্রেলিয়া একজন আইকনকে হারিয়েছে। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা ও উচ্ছ্বাসে বেড়ে ওঠা প্রজন্মগুলোই হবে তাঁর অন্যতম বড় উত্তরাধিকার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

১২ বছরের সেরা অভিষেক ‘হাঙ্গার গেমস’ প্রিক্যুয়েলের, প্রথম সপ্তাহান্তে আয় ২২৫ মিলিয়ন ডলার

‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির নতুন প্রিক্যুয়েল ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ গত ১২ বছরের মধ্যে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় অভিষেক ঘটিয়…

দুটি শর্তে নিজের বায়োপিকে রাজি ববিতা, গল্প মনমতো হলে অভিনয়েও আপত্তি নেই
বিনোদন

দুটি শর্তে নিজের বায়োপিকে রাজি ববিতা, গল্প মনমতো হলে অভিনয়েও আপত্তি নেই

বিশ্ব চলচ্চিত্রের অনেক খ্যাতিমান অভিনয়শিল্পীর জীবন পর্দায় উঠে এলেও এখনো বাংলাদেশের কোনো শিল্পীর বায়োপিক নির্মিত হয়নি। এবার নিজের বায়োপিকের বিষয়ে…

অ্যালেন স্বপনের তৃতীয় সিজনে থাকছেন না মিথিলা, যুক্ত হচ্ছেন প্রভা
বিনোদন

অ্যালেন স্বপনের তৃতীয় সিজনে থাকছেন না মিথিলা, যুক্ত হচ্ছেন প্রভা

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন নির্মিত হচ্ছে। নতুন সিজনে অ্যালেন স্বপন চরিত্রে নাসির উদ্দিন খান ফিরলেও থাকছেন না রাফিয়াত…

চার বছর পর ঢাকায় ফিরছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ
বিনোদন

চার বছর পর ঢাকায় ফিরছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ

চার বছর পর আবার ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর রাজধানীর মাদানি অ্যাভিনিউর কোর্টসাইডে পারফর্ম করবেন তিনি।…