…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে তাপমাত্রা কমতে পারে
ছবি: সংগৃহীত

দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তৃতীয় দিন বুধবার (২৫ নভেম্বর) রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময়ও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

চতুর্থ দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ও পঞ্চম দিন শুক্রবার (২৭ নভেম্বর) সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দুই দিনে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

যাত্রাবাড়ীতে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু, দুই মাসে সরানো হবে ১১ হাজার ঘনমিটার বর্জ্য ও পলি
আবহাওয়া ও পরিবেশ

যাত্রাবাড়ীতে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু, দুই মাসে সরানো হবে ১১ হাজার ঘনমিটার বর্জ্য ও পলি

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম …

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা
আবহাওয়া ও পরিবেশ

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা

বরিশাল নগরীর সাগরদী খালের বড় অংশ কীর্তনখোলা নদী খননের পলিতে ভরাট হচ্ছে। মাত্র তিন বছর আগে খনন করা এই খাল স্থানীয়দের গোসল, গৃহস্থালির কাজ ও বৃষ্টির প…

আবহাওয়া ও পরিবেশ

সমুদ্রঘেরা মালদ্বীপে প্রথমবার মিলল বিরল পাহাড়ি পাখি রুফাস-টেইলড রক থ্রাশ

চারদিকে নীল সমুদ্র, প্রবালদ্বীপ আর সমতল ভূমির দেশ মালদ্বীপে এবার দেখা মিলেছে বিরল এক পাহাড়ি পাখির। ‘রুফাস-টেইলড রক থ্রাশ’ নামের এই পাখি দেশটিতে প্রথম…

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ…