…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে কাল স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রথম ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ’-এর চূড়ান্ত অনুশীলন

নিজস্ব প্রতিবেদক
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে কাল স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রথম ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ’-এর চূড়ান্ত অনুশীলন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ প্রশিক্ষণের মহড়া পরিদর্শন করবেন।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলেও জানান তিনি।

জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আগামীকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে।

এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস ও বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তা

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাঁদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁদের চাকরি সশস্ত্র …

জাতীয়

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে, সব দলকে চিঠি প্রসিকিউশনের: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আওয়ামী শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সে উদ্দেশ্যে …

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…