…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

সুব্বুলক্ষ্মীর বায়োপিকে নামভূমিকায় রাশমিকা, চরিত্রের জন্য শিখছেন কর্ণাটকি সংগীত

নিজস্ব প্রতিবেদক
সুব্বুলক্ষ্মীর বায়োপিকে নামভূমিকায় রাশমিকা, চরিত্রের জন্য শিখছেন কর্ণাটকি সংগীত
ছবি: সংগৃহীত

কিংবদন্তি কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে নামভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে তিনি কর্ণাটকি সংগীত শেখার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, গান গাওয়ার অভ্যাস তাঁর কোনো দিনই ছিল না। এমনকি বাড়িতেও কখনো গুনগুন করে গান করেন না তিনি। কিন্তু ‘এমএস: আ লিগ্যাসি অন স্ক্রিন’ সিনেমায় সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের জন্য এবার সেই অচেনা জগতে পা রাখতে চলেছেন তিনি।

রাশমিকা জানিয়েছেন, পর্দায় কেবল গান গাওয়ার ভান না করে শিল্পটাকে সঠিকভাবে রপ্ত করতে চান তিনি। কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়ে বিষয়টি যথাযথভাবে শিখতে চান। ধীরে ধীরে গানের জগতের সঙ্গে পরিচিত হচ্ছেন তিনি, আর নতুন এই অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ কৌতূহলী।

শুরুতে এই বায়োপিকের প্রস্তাব পেয়ে বেশ দ্বিধায় ছিলেন রাশমিকা। তাঁর মনে হয়েছিল, এম এস সুব্বুলক্ষ্মীর মতো এত বড় মাপের একজন ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলার যোগ্যতা তাঁর আছে কি না। তবে আগামী প্রজন্মের কাছেও সুব্বুলক্ষ্মীর জীবনকাহিনি পৌঁছে দেওয়া প্রয়োজন — সেই ভাবনা থেকেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি গ্রহণ করেন তিনি।

‘এমএস: আ লিগ্যাসি অন স্ক্রিন’ সিনেমাটি পরিচালনা করছেন ‘জার্সি’খ্যাত নির্মাতা গৌতম তিন্নানুরি। একাধিক ভাষায় বড় পরিসরে মুক্তি পাবে প্যান-ইন্ডিয়ান এই বায়োপিক।

১৯১৬ সালে জন্ম নেওয়া এম এস সুব্বুলক্ষ্মী কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতের অন্যতম সেরা শিল্পী। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ ছাড়াও প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

গানের পাশাপাশি কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন সুব্বুলক্ষ্মী। ২০০৪ সালে ৮৮ বছর বয়সে মারা যান এই সংগীতশিল্পী।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

নেতৃত্ব আর এআই নিয়ে যে উত্তর দিয়ে বিচারকদের মন জিতেছিলেন মিস ইউনিভার্স জেনিফার

মিস ইউনিভার্সের মঞ্চে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনারও পরীক্ষা দিতে হয় প্রতিযোগীদের। ৭৫তম আসরে সেই পরীক্ষায় নিজের বক্তব্য দিয়ে বিচারক…

বিনোদন

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত বিজয়ী: ৭৫তম আসরের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর মাথায়

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। প্রতিযোগিতার ইতিহাসে তিনিই প্রথম বিবাহিত নারী, যার মাথায় উঠল …

তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন
বিনোদন

তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন লিম জি-ইয়ন ও লি দো-হিউন। সেই সম্পর্কের ইতি টেনেছে এই তা…

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর
বিনোদন

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর

ওয়েব সিরিজ থেকে সিনেমায় এসে বড় সাফল্য পেয়েছে ‘মির্জাপুর’। আলোচিত এই সিরিজ তিন সিজন পার করে চলতি বছরই বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ নামে…