…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত বিজয়ী: ৭৫তম আসরের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর মাথায়

নিজস্ব প্রতিবেদক

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। প্রতিযোগিতার ইতিহাসে তিনিই প্রথম বিবাহিত নারী, যার মাথায় উঠল সেরার মুকুট।

২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে বসে এবারের আসরের জমকালো আয়োজন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবারের আসরটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নেন। প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ।

চূড়ান্ত পর্বে পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো, ভেনিজুয়েলার ক্লারা গোয়েটজ এবং ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। শেষ পর্যন্ত সেরার মুকুট ওঠে স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফারের মাথায়।

বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ জেনিফারের মাথায় নতুন মুকুট পরিয়ে দেন।

এবারের ৭৫তম আসর উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ একটি মুকুট। ফিলিপাইনে নির্মিত মুকুটটিতে সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা; প্যারিসভিত্তিক গয়না প্রতিষ্ঠান মেজোঁ দ'অরের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করা হয়েছে।

জাতীয় পোশাক, প্রাথমিক প্রতিযোগিতা ও চূড়ান্ত পর্ব—বিভিন্ন ধাপে প্রতিযোগীদের পারফরম্যান্স, মঞ্চে উপস্থিতি ও উপস্থাপনা বিবেচনা করে বিজয়ী নির্বাচন করা হয়। এবারের আসরে জাতীয় পোশাক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২১ নভেম্বর এবং প্রাথমিক পর্ব হয় ২২ নভেম্বর।

প্রতিযোগিতার ৭৫তম আসরটি নানা বিতর্কের মধ্য দিয়েও অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীদের সরে দাঁড়ানো, ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিয়ে বিরোধ এবং আয়োজন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিযোগিতার আগে থেকেই আলোচনায় ছিল মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। তবে সব ছাপিয়ে এবার রেকর্ড গড়লেন জেনিফার বারেতো—প্রথম বিবাহিত নারী হিসেবে সেরার মুকুট জিতে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

নেতৃত্ব আর এআই নিয়ে যে উত্তর দিয়ে বিচারকদের মন জিতেছিলেন মিস ইউনিভার্স জেনিফার

মিস ইউনিভার্সের মঞ্চে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনারও পরীক্ষা দিতে হয় প্রতিযোগীদের। ৭৫তম আসরে সেই পরীক্ষায় নিজের বক্তব্য দিয়ে বিচারক…

তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন
বিনোদন

তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন লিম জি-ইয়ন ও লি দো-হিউন। সেই সম্পর্কের ইতি টেনেছে এই তা…

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর
বিনোদন

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর

ওয়েব সিরিজ থেকে সিনেমায় এসে বড় সাফল্য পেয়েছে ‘মির্জাপুর’। আলোচিত এই সিরিজ তিন সিজন পার করে চলতি বছরই বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ নামে…

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির
বিনোদন

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা পেলেন না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয…