…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

নেতৃত্ব আর এআই নিয়ে যে উত্তর দিয়ে বিচারকদের মন জিতেছিলেন মিস ইউনিভার্স জেনিফার

নিজস্ব প্রতিবেদক

মিস ইউনিভার্সের মঞ্চে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনারও পরীক্ষা দিতে হয় প্রতিযোগীদের। ৭৫তম আসরে সেই পরীক্ষায় নিজের বক্তব্য দিয়ে বিচারকদের মন জয় করেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো। নেতৃত্বের গুণাবলি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার—দুটি প্রশ্নেই তার উত্তর ছিল বেশ তাৎপর্যপূর্ণ।

চূড়ান্ত পর্বে জেনিফারকে প্রশ্ন করা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছে মানুষের সবচেয়ে বেশি কী প্রত্যাশা?’ উত্তরে ২৭ বছর বয়সী এই সুন্দরী বলেন, ‘আমার বিশ্বাস, বিশ্বের এমন নেতা প্রয়োজন, যারা দক্ষ ও সহমর্মী। আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষকে প্রায়ই বিচার করা হয়, নানা প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু নেতাদের দায়িত্ব হলো নিজেদের অবস্থানে দৃঢ় থাকা এবং অন্যদের জন্য দৃষ্টান্ত তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘একজন সম্ভাবনাময় নেতা হিসেবে আমি দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আর সেটি সম্ভব মানুষের প্রয়োজন ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে। মানুষের প্রয়োজন বুঝে ক্ষতিকর আচরণ প্রতিরোধের কৌশল পরিবর্তন করতে পারলেই প্রকৃত পরিবর্তন আনা সম্ভব।’

এর আগে প্রতিযোগিতার আরেকটি পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও প্রশ্নের মুখোমুখি হন জেনিফার। তাকে জিজ্ঞেস করা হয়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের এই সময়ে মানুষের কোন মূল্যবোধটি কোনোভাবেই হারানো উচিত নয়?’

জবাবে তিনি বলেন, ‘আমরা চাই বা না চাই, এআই এখন আমাদের নিত্যসঙ্গী। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সতর্ক ও দায়িত্বশীল ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে এবং নিজেদের সত্যিকারের মানুষ হিসেবে ধরে রাখতে সাহায্য করে।’

নেতৃত্ব, সহমর্মিতা ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিয়ে জেনিফারের এই বক্তব্য প্রতিযোগিতার মঞ্চে বিশেষভাবে আলোচিত হয়েছে।

২৭ বছর বয়সী জেনিফার মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেনাবাহিনী শাখায় প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন।

জেনিফার শুধু বিবাহিত নন, তিনি সাত বছর বয়সী কন্যার মা। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে তার প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনিজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত বিজয়ী: ৭৫তম আসরের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর মাথায়

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। প্রতিযোগিতার ইতিহাসে তিনিই প্রথম বিবাহিত নারী, যার মাথায় উঠল …

তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন
বিনোদন

তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন লিম জি-ইয়ন ও লি দো-হিউন। সেই সম্পর্কের ইতি টেনেছে এই তা…

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর
বিনোদন

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর

ওয়েব সিরিজ থেকে সিনেমায় এসে বড় সাফল্য পেয়েছে ‘মির্জাপুর’। আলোচিত এই সিরিজ তিন সিজন পার করে চলতি বছরই বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ নামে…

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির
বিনোদন

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা পেলেন না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয…