…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন

নিজস্ব প্রতিবেদক
তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন লিম জি-ইয়ন ও লি দো-হিউন। সেই সম্পর্কের ইতি টেনেছে এই তারকা জুটি।

প্রায় তিন বছর সাত মাস প্রেমের সম্পর্কে থাকার পর আলাদা হয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার লি দো-হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে। এজেন্সির এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়েছে। তাঁরা ভালো সহকর্মী হিসেবে থাকার এবং একে অপরকে সমর্থন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য গ্লোরি’তে কাজ করতে গিয়ে লিম ও লি দো-হিউনের পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে। ২০২৩ সালের এপ্রিলে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান তাঁরা।

সম্পর্কের কথা জানানোর কিছুদিন পরই বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন লি দো-হিউন। তাঁর সামরিক জীবনের পুরোটা সময় পাশে ছিলেন লিম জি-ইয়ন।

চলতি বছরের জুলাইয়েও একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল এই জুটিকে। অনলাইন কমিউনিটিতে তাঁদের গলফ খেলার খবর ছড়িয়ে পড়লে এক প্রত্যক্ষদর্শী লিখেছিলেন, ‘তাঁদের একসঙ্গে বেশ মিষ্টি লাগছিল।’

লি দো-হিউনের সামরিক সেবার সময় পেরিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত একসঙ্গে পথচলা হলো না।

২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় লিম জি-ইয়নের। ২০১৪ সালে ‘হিউম্যান অ্যাডিকশন’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ‘দ্য গ্লোরি’তে পার্ক ইয়োন-জিন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এরপর ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’, ‘রোজ ম্যানশন’ ও ‘দ্য কিলিং ভোট’-এর মতো সিরিজেও অভিনয় করেছেন তিনি।

লি দো-হিউনের জন্ম ১৯৯৫ সালের ১১ এপ্রিল। ২০১৭ সালে টেলিভিশন সিরিজ ‘প্রিজন প্লেবুক’-এর মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয় তাঁর। ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘ইয়ুথ অব মে’ সিরিজে অভিনয় করে পরিচিতি পান তিনি। ‘দ্য গ্লোরি’তে জু ইয়ো-জিয়ং চরিত্রে অভিনয় তাঁকে আন্তর্জাতিক দর্শকের কাছে আরও জনপ্রিয় করে তোলে।

২০২৩ সালে বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন লি দো-হিউন। ২০২৫ সালে সামরিক দায়িত্ব শেষ করে অভিনয়ে ফেরেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

নেতৃত্ব আর এআই নিয়ে যে উত্তর দিয়ে বিচারকদের মন জিতেছিলেন মিস ইউনিভার্স জেনিফার

মিস ইউনিভার্সের মঞ্চে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনারও পরীক্ষা দিতে হয় প্রতিযোগীদের। ৭৫তম আসরে সেই পরীক্ষায় নিজের বক্তব্য দিয়ে বিচারক…

বিনোদন

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত বিজয়ী: ৭৫তম আসরের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর মাথায়

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। প্রতিযোগিতার ইতিহাসে তিনিই প্রথম বিবাহিত নারী, যার মাথায় উঠল …

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর
বিনোদন

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর

ওয়েব সিরিজ থেকে সিনেমায় এসে বড় সাফল্য পেয়েছে ‘মির্জাপুর’। আলোচিত এই সিরিজ তিন সিজন পার করে চলতি বছরই বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ নামে…

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির
বিনোদন

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা পেলেন না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয…