…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

তিন বছরের অপেক্ষা শেষে ৪ ডিসেম্বর আসছে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, জুটিতে ফাওয়াদ-মাহিরা

নিজস্ব প্রতিবেদক
তিন বছরের অপেক্ষা শেষে ৪ ডিসেম্বর আসছে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, জুটিতে ফাওয়াদ-মাহিরা
ছবি: সংগৃহীত

তিন বছর ধরে অপেক্ষার পর মুক্তির দিন পেল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সমেট লো’। ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত রোমান্টিক ড্রামাটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে। সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করে নেটফ্লিক্স এই ঘোষণা দিয়েছে।

সিরিজটির অভিনয়শিল্পীর তালিকা তারকাবহুল। ফাওয়াদ খান ও মাহিরা খানের পাশাপাশি মূল চরিত্রে রয়েছেন সানাম সাঈদ ও আহাদ রাজা মির। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন হানিয়া আমির, হামজা আলী আব্বাসি, ইকরা আজিজ, মায়া আলী, বিলাল আশরাফ, খুশহাল খান, নাদিয়া জামিল, ওমায়ের রানা ও সামিনা আহমেদ।

এই সিরিজ দিয়ে আবারও একসঙ্গে পর্দায় আসছেন ফাওয়াদ খান ও মাহিরা খান। এর আগে ‘হামসফর’ ধারাবাহিকে এবং ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ ও ‘নিলোফার’ সিনেমায় এই জুটির অভিনয় দর্শকের মন ছুঁয়েছিল। সানাম সাঈদকেও ফাওয়াদ খানের বিপরীতে দেখা যাবে বলে জানা গেছে।

সিরিজটি নির্মিত হয়েছে পাকিস্তানি লেখিকা ফারহাত ইশতিয়াকের একই নামের বেস্টসেলিং উর্দু উপন্যাস অবলম্বনে, যেটি প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে। এর আগে তাঁর লেখা গল্পে নির্মিত ‘হামসফর’, ‘বিন রোয়ে’ ও ‘ইয়াকিন কা সফর’সহ প্রায় দেড় ডজন টিভি সিরিজ ও সিনেমা জনপ্রিয় হয়েছে।

গল্পে তিন প্রজন্ম ও ছয়টি প্রেমের কাহিনির মধ্য দিয়ে ভালোবাসা, হারানো, ক্ষমা ও আত্ম-আবিষ্কারের নানা দিক তুলে ধরা হয়েছে। মূল গল্প আবর্তিত হয়েছে হার্ভার্ডের আইন বিভাগের ছাত্র সিকান্দার শাহরিয়ারকে ঘিরে। জীবনের এক বেদনাদায়ক ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেয় সিকান্দার। পরে ইতালিতে গিয়ে তার পরিচয় হয় লিজা নামের এক প্রতিভাবান শিল্পীর সঙ্গে, যার নিজেরও রয়েছে জটিল অতীত ও মানসিক টানাপোড়েন।

সিরিজটি নির্মিত হয়েছে নেটফ্লিক্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের তত্ত্বাবধানে। প্রযোজনা ও পরিচালনা করেছেন মোমিনা দুরাইদ, যিনি এর আগে ‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’, ‘দাস্তান’ ও ‘সুনো চন্দা’সহ প্রায় ৫০টি টিভি সিরিজ প্রযোজনা করেছেন।

২০২৩ সালের আগস্টে সিরিজটির ঘোষণা দেওয়া হয়। ২০২৪ সালে পাকিস্তান, যুক্তরাজ্য ও ইতালির রোমসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়। তিন বছরের দীর্ঘ অপেক্ষার পর এবার ৪ ডিসেম্বর দর্শকের সামনে আসছে সিরিজটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

নেতৃত্ব আর এআই নিয়ে যে উত্তর দিয়ে বিচারকদের মন জিতেছিলেন মিস ইউনিভার্স জেনিফার

মিস ইউনিভার্সের মঞ্চে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনারও পরীক্ষা দিতে হয় প্রতিযোগীদের। ৭৫তম আসরে সেই পরীক্ষায় নিজের বক্তব্য দিয়ে বিচারক…

বিনোদন

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত বিজয়ী: ৭৫তম আসরের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর মাথায়

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। প্রতিযোগিতার ইতিহাসে তিনিই প্রথম বিবাহিত নারী, যার মাথায় উঠল …

তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন
বিনোদন

তিন বছর সাত মাসের সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ জুটি লিম জি-ইয়ন ও লি দো-হিউন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন লিম জি-ইয়ন ও লি দো-হিউন। সেই সম্পর্কের ইতি টেনেছে এই তা…

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর
বিনোদন

ওয়েব সিরিজের পর এবার সিনেমা হচ্ছে ‘পঞ্চায়েত’, পঞ্চম সিজন আসছে ৩ ডিসেম্বর

ওয়েব সিরিজ থেকে সিনেমায় এসে বড় সাফল্য পেয়েছে ‘মির্জাপুর’। আলোচিত এই সিরিজ তিন সিজন পার করে চলতি বছরই বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ নামে…