…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে তিন

নিজস্ব প্রতিবেদক
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে তিন
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের ঘটনায় সানজিদা ইসলাম (২০) নামে আরও একজন মারা গেছেন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ঘটনাটিতে মৃতের সংখ্যা দাঁড়াল তিন।

সানজিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, এর আগে মারা গেছেন দগ্ধ ইফতি সাবা ও তাঁর ছেলে আরিস রহমান মাহাদ (১)। এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ ও সানজিদার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে একই হাসপাতালে ভর্তি আছেন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ইফতি সাবা ও এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম ও তাঁর মা শামসুন্নাহার বেগম (৫২)।

দগ্ধ মানিক জানান, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তাঁর স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তাঁরা; তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখেছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটসহ তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তার আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরাই দগ্ধদের হাসপাতালে নিয়ে যান।

এসআই শামসুল হক সুমন আরও জানান, বিস্ফোরণটি বিকট ছিল; বিস্ফোরণের শব্দে দরজা-জানালা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তা

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাঁদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁদের চাকরি সশস্ত্র …

জাতীয়

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে, সব দলকে চিঠি প্রসিকিউশনের: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আওয়ামী শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সে উদ্দেশ্যে …

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…