…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবলের ছোঁয়া: একাডেমির সম্ভাবনা যাচাইয়ে ঢাকায় এএফএর তিন সদস্যের দল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে এসেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের একটি প্রতিনিধিদল। তাদের লক্ষ্য এশিয়ায় আর্জেন্টাইন ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে ফুটবল সম্পর্ক উন্নয়ন করা। বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায় সংস্থাটি।

একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই, স্থানীয় বিনিয়োগকারী, ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে প্রতিনিধিদলটি। এ সংক্রান্ত কাজের অংশ হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় একটি সেমিনার হয়েছে, যেখানে আর্জেন্টিনার ফুটবলীয় শৈলির যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন এএফএর কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লস সেসা উপস্থিত ছিলেন।

মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস সেমিনারে আর্জেন্টিনার খেলোয়াড় তৈরির প্রক্রিয়া, তাদের অনুশীলন, অন্য সংস্কৃতিতে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রস্তুত করানো, ইউরোপ, লাতিন ও আফ্রিকার মার্কেটের অবস্থা এবং খেলোয়াড়দের বোঝার বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, আর্জেন্টিনার খেলোয়াড়দের ছোটবেলায় কীভাবে অনুশীলন করানো হয় ও প্রস্তুত করা হয় এবং কীভাবে তাদের লাতিন ও ইউরোপের সংস্কৃতি শেখানো হয়।

নিকোলাস বলেন, ‘আমরা প্রতিভা খুঁজে বের করি। সেগুলোকে আমরা পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত করি। ইউরোপের মার্কেটে তারা কী চায় এবং আমরা যা করি, সেটার মধ্যে যোগসাজশ তৈরির চেষ্টা করানো হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা সবসময় ১০ নম্বর জার্সির খেলোয়াড়কে গুরুত্ব দিয়ে থাকি। তাদের প্রতিভা দেখা হয়, প্রকৃতি প্রদত্ত প্রতিভার সঙ্গে দক্ষতার সমন্বয় করানোর চেষ্টা থাকে। আমাদের তিনজন নাম্বার টেন সারা বিশ্বে আর্জেন্টিনাকে তুলে ধরেছে।’

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ‘আমি খুবই খুশি, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। আমরা যেভাবে কাজ করি, সেটাই তারা তুলে ধরার চেষ্টা করেছে। আমরা ফুটবলকে স্পোর্টস হিসেবে দেখি, বিনোদন হিসেবে নয়। আমি আশা করছি, এটা বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য সহায়ক হবে।’

সেমিনারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, সহসভাপতি ফাহাদ করিম, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা, ঢাকায় সেমিনারে আফা প্রতিনিধিরা
খেলা

বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা, ঢাকায় সেমিনারে আফা প্রতিনিধিরা

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের বিপুল সমর্থন নতুন কিছু নয়। বাংলাদেশের এই ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে আর্জেন্টিনাও। বিষয়টি শুধু ভালোবাসাতে সীম…

খেলা

ডিসেম্বরে শুরু ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬, ২৪ থানার দল খেলবে চার জোনে

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ডিএ…

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারাল ফর্টিস
খেলা

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারাল ফর্টিস

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেয়েছে ফর্টিস এফসি। মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচে তারা রহমতগঞ্জ …